০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২৩:৩৩

শিরোনাম
কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী

বাংলাদেশে শিশু ও নারীর ওপর সহিংসতা নিয়ে উদ্বেগ জানাল ইউনিসেফ

বাংলাদেশে শিশু ও নারীর ওপর সহিংসতা নিয়ে উদ্বেগ জানাল ইউনিসেফ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ মে, ২০২৬, ১২:৩০

বাংলাদেশে সম্প্রতি শিশু ও নারীদের ওপর ধর্ষণ, সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)।

শুক্রবার (২২ মে) এক বিবৃতিতে ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, শিশুদের ওপর এই ধরনের বর্বরতা অবশ্যই বন্ধ করতে হবে। তিনি জানান, ২০২৬ সালের শুরু থেকে দেশটিতে নারী ও শিশুদের ওপর যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতা বৃদ্ধির খবর পাওয়া যাচ্ছে, যা উদ্বেগজনক।

বিবৃতিতে তিনি বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করার পাশাপাশি সহিংসতা প্রতিরোধ ব্যবস্থা, শিশু-বান্ধব পুলিশ ও বিচার ব্যবস্থা এবং সামাজিক সেবা খাত আরও শক্তিশালী করার আহ্বান জানান।

রানা ফ্লাওয়ার্স আরও বলেন, সহিংসতার ঘটনা নীরব না রেখে দ্রুত শিশু হেল্পলাইন ১০৯৮-এ রিপোর্ট করা জরুরি। একইসঙ্গে ভুক্তভোগীদের মানসিক ও সামাজিক সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

ইউনিসেফের পক্ষ থেকে ভুক্তভোগীদের পরিচয়, ছবি বা ভিডিও প্রকাশ না করার আহ্বান জানানো হয়েছে। সংস্থাটি বলছে, এ ধরনের তথ্য প্রকাশ ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য পুনরায় ট্রমার কারণ হতে পারে।

সবশেষে ইউনিসেফ সবাইকে সম্মিলিতভাবে শিশু ও নারীর সুরক্ষা নিশ্চিত করতে এবং অপরাধীদের শাস্তি নিশ্চিতের জন্য সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন