০৬ জুলাই ২০২৬, সোমবার, ০৩:১০

শিরোনাম
খামেনির জানাযায় অংশ নিয়ে দেশে ফিরেছেন স্পিকার ৩৮ বিচারককে রদবদল করে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি হামে শিশুমৃত্যুতে ড. ইউনূসের কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট ২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিল সরকার শহীদ দিবস হিসেবে পালিত হবে ১৬ জুলাই ১৬ জুলাই ‘শহীদ দিবস’ পালনের সিদ্ধান্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সহযাত্রীর পানি দিয়ে মেট্রোতে ইফতার সারলেন নাসিরুদ্দীন পাটওয়ারী

সহযাত্রীর পানি দিয়ে মেট্রোতে ইফতার সারলেন নাসিরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ১৯:৪৩

রাজধানীর যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছাতে মেট্রোরেল এখন নগরবাসীর প্রথম পছন্দ। তবে যাতায়াতের পথে ইফতারের সময় হয়ে যাওয়ায় এক অনন্য দৃশ্য উপহার দিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী। চলন্ত মেট্রোরেলে ইফতারের সময় হলে পাশের এক যাত্রীর দেওয়া পানি পান করেই তিনি রোজা ভাঙেন।

সোমবার ইফতারের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তের একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, গন্তব্যে পৌঁছানোর আগেই ইফতারের সময় হয়ে যাওয়ায় কিছুটা বিড়ম্বনায় পড়েন তিনি। এ সময় পাশে থাকা এক সহযাত্রী নিজ থেকেই সৌজন্যতার হাত বাড়িয়ে দেন এবং তাঁর কাছে থাকা পানি দিয়ে ইফতার করার অনুরোধ করেন। নাসিরুদ্দীন পাটওয়ারীও হাসিমুখে সেই পানির বোতল দিয়েই তাঁর ইফতার সম্পন্ন করেন।

মেট্রোরেলে ভ্রমণরত সাধারণ যাত্রীদের মাঝে  দৃশ্যটি ইতিবাচক সাড়া ফেলেছে। নাসিরুদ্দীন পাটওয়ারীর এই ইফতারের দৃশ্যটি এরই মধ্যে নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে।

আরও পড়ুন