০৬ জুলাই ২০২৬, সোমবার, ০৮:২৭

শিরোনাম
খামেনির জানাযায় অংশ নিয়ে দেশে ফিরেছেন স্পিকার ৩৮ বিচারককে রদবদল করে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি হামে শিশুমৃত্যুতে ড. ইউনূসের কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট ২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিল সরকার শহীদ দিবস হিসেবে পালিত হবে ১৬ জুলাই ১৬ জুলাই ‘শহীদ দিবস’ পালনের সিদ্ধান্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব গুঞ্জনের মাঝে স্বস্তির খবর, মাঠে ফিরছেন রোনালদো

সব গুঞ্জনের মাঝে স্বস্তির খবর, মাঠে ফিরছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩:৩৫

ক্রিশ্চিয়ানো রোনালদো এখনো প্রকাশ্যে কিছু না বললেও, তার চলমান ধর্মঘটের অবসান ঘটতে যাচ্ছে—এমন খবরই প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। ইএসপিএন ব্রাসিলের সূত্র অনুযায়ী, পর্তুগিজ মহাতারকা সৌদি প্রো লিগে আল নাস্‌রের হয়ে আল-ফাতেহর বিপক্ষে ম্যাচে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন।

এই খবর সত্যি হলে আল নাস্‌র ও রোনালদোর মধ্যকার সাম্প্রতিক টানাপোড়েনের অবসান ঘটবে। দলবদলে ক্লাবের নিষ্ক্রিয়তায় অসন্তুষ্ট হয়ে এরই মধ্যে আল নাস্‌রের হয়ে দুটি ম্যাচ খেলেননি রোনালদো। যদিও তাকে ছাড়াই আল রিয়াদ ও আল ইত্তিহাদের বিপক্ষে যথাক্রমে ১-০ ও ২-০ ব্যবধানে জয় পেয়েছে ক্লাবটি।

রোনালদোকে ঘিরে গত কয়েক দিনে ছড়িয়েছে নানা গুঞ্জন। ম্যাচ বয়কট করায় তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হতে পারে এবং আর্থিক জরিমানার কথাও নাকি ভাবছে ক্লাব—এমন খবর প্রকাশ পেয়েছে বিভিন্ন গণমাধ্যমে।

এরই মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে আরেকটি গুঞ্জন। মেজর সকার লিগে লিওনেল মেসি ও রোনালদোকে এক দলে খেলানোর স্বপ্ন দেখছেন ইন্টার মায়ামির কর্ণধার ডেভিড বেকহ্যাম। আল নাস্‌রের সঙ্গে রোনালদোর চলমান পরিস্থিতির দিকে নাকি নজর রাখছে এমএলএসের ক্লাবটি।

এই ‘দ্বন্দ্ব’ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রোনালদোর সাবেক ক্লাব সতীর্থ টনি ক্রুস। সৌদি প্রো লিগের সমালোচনা করে তিনি প্রশ্ন তুলেছেন—রোনালদো সৌদিতে যাওয়ার আগে আদৌ কেউ দেশটির ফুটবল নিয়ে আগ্রহ দেখাত কি না।

সব বিতর্কের মাঝেই স্বস্তির খবর দিয়েছে ইএসপিএন ব্রাসিল। প্রতিবেদনে বলা হয়েছে, চলমান বয়কটের ইতি টানতে যাচ্ছেন রোনালদো। আগামী শনিবার সৌদি প্রো লিগে আল নাস্‌রের হয়ে আল-ফাতেহর বিপক্ষে মাঠে নামবেন তিনি।

তবে তার আগে আরেকটি ম্যাচ খেলবে আল নাস্‌র। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু-এ বুধবার তুর্কমেনিস্তানের ক্লাব আরকাদাগের মুখোমুখি হবে সৌদি দলটি। ইএসপিএন ব্রাসিলের তথ্য অনুযায়ী, ওই ম্যাচে রোনালদোকে ছাড়াই খেলতে হবে আল নাস্‌রকে।

আরও পড়ুন