২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০০:২৯

শিরোনাম
রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম: মেসিকে নিয়ে পোস্ট পরীমনির জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক আয় দেশে আনতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ শুল্কছাড়েও কমেনি মসলার দাম, জিরা ছাড়া সব মসলাই চড়া গ্যাস সংকটে খিলক্ষেতে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ, বিক্ষোভে উত্তাল দিল্লি ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

স্পিকারের সঙ্গে ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬, ২১:৪৩

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার্স আইজাবস।

রবিবার (২৬ এপ্রিল) স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নে এই সংসদ অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে।’

তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন মতাদর্শ থাকতে পারে, কিন্তু দেশের যেকোনো সংকট উত্তরণে সরকারি দল, বিরোধী দল ও অন্যান্য রাজনৈতিক দলগুলো একত্রে সমাধানের প্রয়াস নেয়। এটি সংসদীয় গণতন্ত্রের খুবই ইতিবাচক দিক।’

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণ পরবর্তী ইউরোপীয় দেশগুলোর শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা এবং মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেন। এর পাশাপাশি সংসদে রাজনৈতিক দলগুলোর নারী প্রতিনিধিত্বের অবস্থান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের বিষয়ে মতবিনিময় করেন।

একই সঙ্গে স্পিকার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে মৈত্রী গ্রুপ গঠন ও সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন