০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২৩:২০

শিরোনাম
কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী

নিপুণ রায় চৌধুরীর মনোনয়নে কেরানীগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

নিপুণ রায় চৌধুরীর মনোনয়নে কেরানীগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬, ০০:১৩

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী মনোনয়ন পাওয়ায় দক্ষিণ কেরানীগঞ্জে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা-কর্মীরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে কেরানীগঞ্জের চুনকুটিয়া মোড় থেকে একটি বড় আনন্দ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কদমতলী এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা স্লোগান দেন এবং রং খেলে উচ্ছ্বাস প্রকাশ করেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির নেতারা বলেন, এই মনোনয়ন দলীয় নেতা-কর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা সৃষ্টি করেছে।

আমাদের প্রত্যাশা এর মাধ্যমে দল আরো শক্তিশালী হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ত্যাগীদের মূল্যায়ন করেছেন। নিপুণ রায় চৌধুরীকে সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই।

এ আনন্দ মিছিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

আরও পড়ুন