চট্টগ্রাম-জেদ্দায় বিমানের বিশেষ ফ্লাইট
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ, ২০২৬, ২০:৫৬
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে আকাশসীমা বন্ধ থাকায় সৃষ্ট অচলাবস্থা কাটিয়ে চট্টগ্রাম থেকে ফের বিমান চলাচল শুরু হয়েছে।
রবিবার (১ মার্চ) বিকেল ৪টা ১০ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (বিজি-১৩৫) একটি বিশেষ ফ্লাইট। এতে যাত্রী ছিল ৪১৯ জন।
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, আপাতত শুধু বাংলাদেশ বিমানের এই ফ্লাইটটি ছেড়ে গেছে। অন্য এয়ারলাইনসগুলোর শিডিউল সম্পর্কে বিকেল ৫টা পর্যন্ত কোনো চূড়ান্ত বার্তা জানাতে পারেননি তিনি।
শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানে হামলার খবর আসার পর মধ্যপ্রাচ্যের আকাশসীমা অনিরাপদ হয়ে পড়ে। এর ফলে শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় দেখা দেয়। শনিবার তিনটি বহির্গামী ও তিনটি আগত ফ্লাইট বাতিল হয়। রবিবার তিনটি বহির্গামী ও সাতটি আগত ফ্লাইট বাতিল করা হয়েছিল।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইট শিডিউল নিয়ে যেন কোনো বিভ্রান্তি তৈরি না হয়, সে জন্য এয়ারলাইনসগুলোকে দ্রুত তথ্য হালনাগাদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া যেসব যাত্রী ইতোমধ্যে বিমানবন্দরে চলে এসেছিলেন, তাদের পরবর্তী শিডিউল না পাওয়া পর্যন্ত নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রীদের বিমানবন্দরে আসার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের মাধ্যমে ফ্লাইটের বর্তমান অবস্থা যাচাই করে নিতে বলা হয়েছে।
আরও পড়ুন
- • ২০২৬ বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা
- • এইচএসসি পরীক্ষার্থী সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী
- • শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান
- • এশিয়া বিজনেস ল' জার্নালে দেশ সেরা তিন আইনজীবী
- • আদালতে পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীকে আহত করলেন বিচারক
- • মেসিকে নিয়ে অপপ্রচার, এবার আদালতে আফা
- • আদালতেই বিচারকের ছোড়া পেপারওয়েটে রক্তাক্ত নারী আইনজীবী
- • মেসির দলে যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ন তারকা কাসেমিরো
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
