২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ২২:৪০

শিরোনাম
জলবায়ু তহবিল দ্রুত কার্যকর করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে দুই মন্ত্রী ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে বিভ্রান্তি সৃষ্টি সৌরবিদ্যুতে সুখবরের ইঙ্গিত দিলেন চিফ হুইপ! বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ WEF প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে কোক স্টুডিও বাংলার ‘মহাজাদু’

চাঁদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

চাঁদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০০:৫৭

চাঁদপুর শহরের কালীবাড়ি মোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১০টার দিকে ভবনের ওপরের অংশে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সরেজমিনে দেখা গেছে, ৫ আগস্টের পর থেকে পরিত্যক্ত থাকা এই কার্যালয়ে আগুন লাগায় এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চাঁদপুর উত্তর স্টেশনের ফায়ার লিডার নজরুল ইসলাম জানান, ভবনের দ্বিতীয় তলা ও ছাদে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত কাগজপত্র এবং ময়লা-আবর্জনার স্তূপ ছিল। ভবনটি অব্যবহৃত থাকায় সেখানে বহিরাগত ও টোকাইদের যাতায়াত ছিল। ওই স্তূপ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন