২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ১০:১২

শিরোনাম
হরমুজ প্রণালি পেরিয়েছে এমভি বাংলার জয়যাত্রা, চার মাস পর স্বস্তিতে ৩১ বাংলাদেশি নাবিক আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ রাজধানীতে ফের আকস্মিক ভূমিকম্প! চীন সফরে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কেনার আলোচনা রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা চাইল বাংলাদেশ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার সম্ভাবনা কম

৪০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে পার্থ

৪০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে পার্থ

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:৪৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ সংসদীয় আসনের ভোট শেষে চলছে গণনা ও ফলাফল প্রকাশ। এই আসনে মোট ১১৪টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৪০টি কেন্দ্রের বেসরকারি প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। এতে অনেকটাই এগিয়ে রয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান (বিজেপি) বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টা ১৫ মিনিটে সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ফলাফল ঘোষণা অনুষ্ঠান থেকে এসব তথ্য জানা গেছে। 

প্রাপ্ত ফলাফল অনুযায়ী ৪০টি কেন্দ্রে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ পেয়েছেন ৩৩ হাজার ১৮৪ ভোট। জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম পেয়েছেন ২৪ হাজার ২৭০ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা পেয়েছেন ৬ হাজার ৮৫১ ভোট। 
 
আরও পড়ুন