২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ১১:০২

শিরোনাম
নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি বাড়াতে যৌথ প্রকল্পের চিন্তা হরমুজ প্রণালি পেরিয়েছে এমভি বাংলার জয়যাত্রা, চার মাস পর স্বস্তিতে ৩১ বাংলাদেশি নাবিক আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ রাজধানীতে ফের আকস্মিক ভূমিকম্প! চীন সফরে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কেনার আলোচনা রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা চাইল বাংলাদেশ
শিরোনাম
নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি বাড়াতে যৌথ প্রকল্পের চিন্তা হরমুজ প্রণালি পেরিয়েছে এমভি বাংলার জয়যাত্রা, চার মাস পর স্বস্তিতে ৩১ বাংলাদেশি নাবিক আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ রাজধানীতে ফের আকস্মিক ভূমিকম্প! চীন সফরে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কেনার আলোচনা রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা চাইল বাংলাদেশ

পরমাণু পরিদর্শকদের প্রবেশাধিকার দিতে রাজি ইরান, জানালেন জেডি ভ্যান্স

পরমাণু পরিদর্শকদের প্রবেশাধিকার দিতে রাজি ইরান, জানালেন জেডি ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ০৯:৩৯

ইরান পুনরায় আন্তর্জাতিক পরমাণু পরিদর্শকদের দেশে প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্যতম প্রধান দাবির পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর সঙ্গে আলোচনা খুব দ্রুত শুরু হতে পারে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন।

সোমবার (২২ জুন) সুইজারল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্স জানান, যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তার ভাষায়, পারমাণবিক ইস্যুতে অর্জিত অগ্রগতি যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং ইরানের সম্ভাব্য পারমাণবিক অস্ত্র কর্মসূচি স্থায়ীভাবে বন্ধের পথে প্রথম ধাপ।

ভ্যান্সের দাবি, গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে স্বাক্ষরিত ১৪ দফার সমঝোতা স্মারকে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে সংঘাত বন্ধের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তানের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, প্রথম দফার আলোচনা শেষে যুক্তরাষ্ট্র ও ইরান আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি রোডম্যাপ বা কর্মপরিকল্পনায় সম্মত হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেডি ভ্যান্স বলেন, আইএইএ পরিদর্শকদের ইরানে ফেরার প্রক্রিয়া চলতি সপ্তাহের মধ্যেই শুরু হতে পারে বলে তিনি আশা করছেন।

২০১৫ সালের ঐতিহাসিক পরমাণু চুক্তি (জেসিপিওএ) স্বাক্ষরের পর আইএইএ ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পর্যবেক্ষণ করলেও ২০১৮ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে প্রত্যাহার করে নিলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

পরে ২০২৫ সালের জুনে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান আইএইএ পরিদর্শকদের প্রবেশাধিকার স্থগিত করে। পরবর্তীতে সংস্থাটি তাদের পরিদর্শকদের প্রত্যাহার করে নেয়। নতুন সমঝোতা অনুযায়ী, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত যাচাইয়ে আইএইএকে সম্পৃক্ত করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে চলমান আলোচনা থেকে ইরানের প্রধান প্রতিনিধিদল বিদায় নিলেও কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত থাকবে।

যৌথ বিবৃতিতে আরও জানানো হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং সম্ভাব্য ভুল বোঝাবুঝি এড়াতে একটি স্থায়ী যোগাযোগ ব্যবস্থা চালু করা হয়েছে।

অন্যদিকে, লেবাননে সংঘাত বন্ধে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র, ইরান ও লেবাননের প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ সমন্বয় সেল গঠন করা হয়েছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি সতর্ক করে বলেছেন, সাম্প্রতিক সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে লেবাননই হবে প্রথম বড় পরীক্ষা।

কারণ, সাম্প্রতিক চুক্তির পরও লেবাননে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৬৭ জন নিহত হয়েছেন। পাল্টা হামলায় প্রাণ হারিয়েছেন পাঁচ ইসরাইলি সেনা সদস্য।

সূত্র: বিবিসি

আরও পড়ুন