২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ০২:৩০

শিরোনাম
আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী আইসিসির মাসসেরা ক্রিকেটার মুশফিক ৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ ব্যবহারের নির্দেশনা রাজধানীতে ফের আকস্মিক ভূমিকম্প! ভারতের লখনৌতে কোচিং সেন্টারে আগুন, নিহত অন্তত ১৫ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার সম্ভাবনা কম শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চার দিনে জমা ১৭ লাখ টাকার বেশি তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্স, বন্ধ শত শত স্কুল

লেবাননে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার দাবি ইসরায়েলের

লেবাননে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ০০:৫৫

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল সীমান্তের কাছে একটি ভূগর্ভস্থ অস্ত্র কারখানার সন্ধান পাওয়ার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তাদের দাবি, ইরান-সমর্থিত হিজবুল্লাহ এই স্থাপনা থেকে উন্নত ড্রোন তৈরি ও পরিচালনা করতো।

সোমবার (২২ জুন) দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের মাজদাল জৌন গ্রামে একটি সুড়ঙ্গপথের সন্ধান পেয়ে সেখানে অভিযান চালায় আইডিএফ। ইসরায়েলি সীমান্ত থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে পাহাড়ের নিচে নির্মিত বিশাল ভূগর্ভস্থ স্থাপনাটি খুঁজে পাওয়ার দাবি করে তারা।

আইডিএফের ভাষ্য অনুযায়ী, কয়েকশ মিটার বিস্তৃত ওই স্থাপনা প্রায় ২৯ মিটার গভীরে অবস্থিত এবং বিস্ফোরণরোধী ইস্পাতের দরজায় সুরক্ষিত ছিল। সেখানে ড্রোন তৈরির জন্য ব্যবহৃত বিভিন্ন কক্ষ ও অবকাঠামো পাওয়া গেছে।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, গত এক দশকে ইরানের সহায়তায় গড়ে তোলা এই স্থাপনায় চোরাইপথে আনা যন্ত্রাংশ দিয়ে ড্রোন তৈরি করা হতো এবং সেগুলো দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ছিল।

অভিযানে প্রায় ৫০টি ড্রোন ও আট টন বিস্ফোরক উদ্ধারের দাবি করেছে আইডিএফ। পাশাপাশি ড্রোন উৎক্ষেপণের জন্য ব্যবহৃত বিশেষ লঞ্চিং পয়েন্টও শনাক্ত করা হয়েছে বলে জানানো হয়।

সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এসব ড্রোন ইসরায়েলের জন্য বড় ধরনের হুমকি ছিল এবং অভিযানের মাধ্যমে হিজবুল্লাহর সেই সক্ষমতা দুর্বল করা হয়েছে।

সম্প্রতি আইডিএফ ওই স্থাপনার ছবি প্রকাশ করেছে এবং সাংবাদিকদের সেখানে নিয়ে গিয়ে এলাকা পরিদর্শনের সুযোগ দিয়েছে।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন