২৪ জুলাই ২০২৬, শুক্রবার, ১৮:২৬

শিরোনাম
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে স্পিকারের ব্যাখ্যা রাষ্ট্রপতির পদত্যাগে নতুন দায়িত্বে স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, দায়িত্ব পালন করবেন স্পিকার নতুন করে জ্বালানির দাম বৃদ্ধির পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যেগের ইস্যুতে বিকেল ৫টায় জরুরি সংবাদ সম্মেলন কাতারের আমিরকে বাংলাদেশে বি‌নি‌য়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন বিএনপির সম্ভাব্য সিনিয়র ৩ নেতা নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে

পশ্চিমবঙ্গের মালদহ জেলার  বিএসএফ ক্যাম্পে সহকর্মীর গুলিতে নিহত ২, আহত ১

পশ্চিমবঙ্গের মালদহ জেলার  বিএসএফ ক্যাম্পে সহকর্মীর গুলিতে নিহত ২, আহত ১

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬, ০৯:৫২

ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার বাংলাদেশ-সংলগ্ন একটি বিএসএফ ক্যাম্পে সহকর্মীর গুলিতে দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন সদস্য গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বৈষ্ণবনগরে অবস্থিত বিএসএফ ক্যাম্পে এ ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বৈষ্ণবনগরে অবস্থিত বিএসএফের ১১৯ ও ৭১ নম্বর ব্যাটালিয়নের ক্যাম্পে দুপুরের দিকে দুই ব্যাটালিয়নের কয়েকজন সদস্যের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ১১৯ নম্বর ব্যাটালিয়নের সদস্য শিবম মিশ্র সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ ওঠে।

গুলিতে ৭১ নম্বর ব্যাটালিয়নের সদস্য অজয় কুমার সিং (৫১) ও আম্বদর সুরেশ দরগু (৩৭) নিহত হন। আহত হন একই ব্যাটালিয়নের সদস্য বিকাশ ব্রহ্ম (৪৪)। তাঁকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুই সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিএসএফ সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম জানায়, বিশ্রামের সময় হঠাৎ করেই সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান অভিযুক্ত শিবম মিশ্র। তিনি ভারতের ছত্তিশগড় রাজ্যের বাসিন্দা।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রায় এক বছর আগে একই ধরনের ঘটনায় শিবম মিশ্রের বিরুদ্ধে সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। সে ঘটনায় বিএসএফের অভ্যন্তরীণ বিধি অনুযায়ী তাঁকে শাস্তি দেওয়া হয়। সম্প্রতি সেই শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর তাঁকে বাড়ি পাঠানোর প্রক্রিয়াও চলছিল।

ঘটনার পর অভিযুক্তকে আটক করা হয়েছে। বিএসএফের মালদহ সেক্টরের ডিআইজি সুরেন্দ্র কুমার ঝা জানিয়েছেন, ঘটনাটি তদন্তে বিএসএফের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি বৈষ্ণবনগর থানার পুলিশও ঘটনার তদন্ত করছে।

আরও পড়ুন