০৩ জুলাই ২০২৬, শুক্রবার, ০০:২৩

শিরোনাম
ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি লোডশেডিং ও ভূতুড়ে বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি সভা ৩৪ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি ছয় মাসের জন্য সঞ্চয়পত্রের মুনাফার হার বহাল হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত লক্ষাধিক এলপিজি ও অটোগ্যাসের দাম কমাল বিইআরসি শাহজালালে বিমানের কার্গোহোলে মিলল ১৬০ স্বর্ণের বার জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যমন্ত্রী

তেলের দরপতনের মধ্যেও বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

তেলের দরপতনের মধ্যেও বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২ জুলাই, ২০২৬, ১৪:৪৮

বিশ্ববাজারে চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে জ্বালানি তেলের দাম। তবে এর বিপরীতে ঊর্ধ্বমুখী রয়েছে স্বর্ণের বাজার। যুক্তরাষ্ট্রের প্রত্যাশার তুলনায় দুর্বল কর্মসংস্থান তথ্য এবং মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কমে আসায় মূল্যবান ধাতুটির দাম বেড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৬টা পর্যন্ত স্পট গোল্ডের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭৪ দশমিক ৬৫ ডলারে পৌঁছেছে। আগের দিনই ২৩ জুনের পর সর্বোচ্চ অবস্থানে ওঠে স্বর্ণের দাম। একই সময়ে আগস্ট ডেলিভারির যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারসের দাম সামান্য বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৮৭ ডলারে দাঁড়িয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জুন মাসে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতে নতুন কর্মসংস্থান হয়েছে ৯৮ হাজার, যেখানে অর্থনীতিবিদদের পূর্বাভাস ছিল ১ লাখ ১৮ হাজার। প্রত্যাশার তুলনায় কম কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় বাজারে সুদের হার নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে, যা স্বর্ণের দামে ইতিবাচক প্রভাব ফেলেছে।

এবিসি রিফাইনারির গ্লোবাল হেড অব ইনস্টিটিউশনাল মার্কেটস নিকোলাস ফ্র্যাপেল বলেন, বাজারে নিম্নমুখী অবস্থান নেওয়ার ক্ষেত্রে এখন বিনিয়োগকারীরা সতর্ক। কারণ দাম কমলেও তা দ্রুতই আবার ঘুরে দাঁড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে।

ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্শ বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মূল্যস্ফীতির ঝুঁকি কিছুটা কমেছে। তবে মূল্যস্ফীতিকে ২ শতাংশ লক্ষ্যমাত্রায় নামিয়ে আনতে ফেড প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

এদিকে সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন সম্ভাবনা বাজারে প্রায় ৬৬ শতাংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

শুধু স্বর্ণ নয়, অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট রুপার দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬০ দশমিক ৩ ডলারে পৌঁছেছে। প্লাটিনামের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৬১৪ দশমিক ৮০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ২৩৪ দশমিক ৮৯ ডলারে উঠেছে।

আরও পড়ুন