০৩ জুলাই ২০২৬, শুক্রবার, ০০:২৪

শিরোনাম
ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি লোডশেডিং ও ভূতুড়ে বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি সভা ৩৪ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি ছয় মাসের জন্য সঞ্চয়পত্রের মুনাফার হার বহাল হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত লক্ষাধিক এলপিজি ও অটোগ্যাসের দাম কমাল বিইআরসি শাহজালালে বিমানের কার্গোহোলে মিলল ১৬০ স্বর্ণের বার জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যমন্ত্রী

খামেনির শেষ বিদায়ে তেহরানে সর্বোচ্চ নিরাপত্তা, ছয় দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান

খামেনির শেষ বিদায়ে তেহরানে সর্বোচ্চ নিরাপত্তা, ছয় দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ জুলাই, ২০২৬, ১২:৫৭

মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় উপলক্ষে নজিরবিহীন রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের প্রস্তুতি নিয়েছে তেহরান। আগামী শনিবার থেকে ইরান ও ইরাকের পাঁচটি শহরে ছয় দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

ইরানি কর্তৃপক্ষের ধারণা, শোকানুষ্ঠানে দেশ-বিদেশ থেকে দেড় থেকে দুই কোটি মানুষের সমাগম হতে পারে। এ কারণে রাজধানী তেহরানসহ সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রশাসন। খবর আল-জাজিরার।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ রাখা হবে। সোমবার পর্যন্ত তেহরানে শোকানুষ্ঠান শেষে ৭ জুলাই মরদেহ নেওয়া হবে পবিত্র নগরী কোমে। পরে ইরাকের নাজাফ ও কারবালায় রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন শেষে ৯ জুলাই মরদেহ আবার ইরানে ফিরিয়ে এনে তাঁর জন্মভূমি মাশহাদে দাফন করা হবে।

ইরানের দাবি, এ শোকানুষ্ঠানে রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, জর্জিয়া ও কিউবাসহ ৩০টির বেশি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি ও রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন। পাশাপাশি প্রায় ৯০টি দেশের শীর্ষ ধর্মীয় নেতারাও উপস্থিত থাকবেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইতিমধ্যে দেশটির পার্লামেন্টে দেওয়া ভাষণে শোকানুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে বৃহস্পতিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানের উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সফরসূচি অনুযায়ী, আগামী ৪ জুলাই তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

আরও পড়ুন