০৩ জুলাই ২০২৬, শুক্রবার, ০০:২৪

শিরোনাম
ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি লোডশেডিং ও ভূতুড়ে বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি সভা ৩৪ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি ছয় মাসের জন্য সঞ্চয়পত্রের মুনাফার হার বহাল হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত লক্ষাধিক এলপিজি ও অটোগ্যাসের দাম কমাল বিইআরসি শাহজালালে বিমানের কার্গোহোলে মিলল ১৬০ স্বর্ণের বার জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যমন্ত্রী
শিরোনাম
ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি লোডশেডিং ও ভূতুড়ে বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি সভা ৩৪ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি ছয় মাসের জন্য সঞ্চয়পত্রের মুনাফার হার বহাল হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত লক্ষাধিক এলপিজি ও অটোগ্যাসের দাম কমাল বিইআরসি শাহজালালে বিমানের কার্গোহোলে মিলল ১৬০ স্বর্ণের বার জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২ জুলাই, ২০২৬, ১১:৪৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে—এমন ইঙ্গিতের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। সরবরাহ নিয়ে উদ্বেগ কমে যাওয়ায় ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের তেলের দাম গত চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

আল জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১ জুলাই) লেনদেন শেষে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৩৮ ডলার বা ১ দশমিক ৮৯ শতাংশ কমে ৭১ দশমিক ৫৭ ডলারে দাঁড়ায়।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯২ সেন্ট বা ১ দশমিক ৩২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬৮ দশমিক ৫৮ ডলারে নেমে আসে। মার্চ মাসের পর এই প্রথম উভয় সূচকই এত নিচে নেমেছে।

দাম কমার পেছনে প্রধান কারণ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনাকে দেখছেন বিশ্লেষকরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা ‘খুব ভালো’ এগোচ্ছে। একই ধরনের মন্তব্য করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও।

সরাসরি আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এবং ইরানের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, কাতারের রাজধানী দোহায় কারিগরি পর্যায়ের বৈঠকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা এবং স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা হয়েছে।

স্যাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হ্যানসেন বলেন, কাতারে চলমান আলোচনার ইতিবাচক অগ্রগতির কারণে বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ কমেছে। ফলে তেলের দাম আরও কমার সম্ভাবনা তৈরি হয়েছে।

প্রাইস ফিউচার্স গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক ফিল ফ্লিনের মতে, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন স্বাভাবিক হওয়ায় বাজারে আস্থা ফিরছে। পরিস্থিতি স্থিতিশীল থাকলে বৈশ্বিক তেল উৎপাদন আরও বাড়তে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) জানিয়েছে, গত সপ্তাহে দেশটির অপরিশোধিত তেলের মজুত ৩৮ লাখ ব্যারেল কমে ৪০ কোটি ৮৪ লাখ ব্যারেলে নেমেছে, যা ২০১৮ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। তবে এই কমার পরিমাণ বাজারের পূর্বাভাসের তুলনায় কিছুটা কম।

রয়টার্সের এক জরিপে দেখা গেছে, টানা পাঁচ মাস ঊর্ধ্বমুখী থাকার পর বিশ্লেষকরা এবার ২০২৬ সালের তেলের মূল্য পূর্বাভাস কমিয়েছেন। হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ায় দীর্ঘমেয়াদে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাও কমেছে।

বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় ৪৫ ডলার কমেছে, যা ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর সবচেয়ে বড় ত্রৈমাসিক পতন। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই তেলের দাম প্রায় ৩১ ডলার কমেছে, যা ২০২০ সালের কোভিড-১৯ মহামারির পর সবচেয়ে বড় ত্রৈমাসিক দরপতন।

আরও পড়ুন