২১ জুন ২০২৬, রবিবার, ১২:৫৫

শিরোনাম
দায়িত্ব নেওয়ার পর আজ, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর রোববার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন সফর বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সালমান শাহ হত্যা মামলার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো পস্তাতে হবে না: রাষ্ট্রদূত নিয়ন্ত্রণের বাইরে হাম? ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

হরমুজ বন্ধের সিদ্ধান্তে আন্তর্জাতিক চাপ, লেবাননে হামলা বন্ধ ইসরায়েলের

হরমুজ বন্ধের সিদ্ধান্তে আন্তর্জাতিক চাপ, লেবাননে হামলা বন্ধ ইসরায়েলের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ১০:৩১

লেবাননে ইসরায়েলের প্রাণঘাতী হামলার জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। তেহরানের এই সিদ্ধান্তের পর আন্তর্জাতিক চাপের মুখে দক্ষিণ লেবাননে সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

শনিবার (২০ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম আল-আম্বিয়া জানায়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক (এমওইউ) লঙ্ঘন করে ইসরায়েল দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত ৮৩ জন নিহত হয়েছেন। এর প্রতিক্রিয়ায় মাত্র তিন দিন আগে পুনরায় চালু করা হরমুজ প্রণালি আবারও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তেহরান। ইরানের সামরিক কমান্ড এটিকে ‘প্রথম পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করে সতর্ক করেছে যে, ইসরায়েল হামলা অব্যাহত রাখলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দক্ষিণ লেবাননে অভিযান বন্ধের নির্দেশ দিয়েছেন বলে জানানো হয়েছে। তবে বর্তমানে দখলে থাকা অঞ্চলগুলো থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি।

অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি বাস্তবায়নের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এর পরবর্তী ধাপ হিসেবে রোববার সুইজারল্যান্ডের বার্গেনস্টকে দুই দেশের মধ্যে কারিগরি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পাকিস্তানের বিবৃতিতে বলা হয়েছে, আলোচনায় মার্কিন ও ইরানি প্রতিনিধিদের পাশাপাশি মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরাও অংশ নেবেন।

১৪ দফার সমঝোতা স্মারকের প্রথম ধাপেই লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ বন্ধের কথা উল্লেখ থাকলেও চুক্তি স্বাক্ষরের পরও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ফলে সুইজারল্যান্ডে নির্ধারিত আলোচনার অগ্রগতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে উচ্চপর্যায়ের একটি ইরানি প্রতিনিধিদল ইতোমধ্যে সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও বৈঠকে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা, কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি এবং তেল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারাও প্রতিনিধিদলে রয়েছেন।

সূত্র: আরব নিউজ

আরও পড়ুন