ভার্সাই প্রাসাদে ট্রাম্পের জন্য রাজকীয় ভোজের আয়োজন মাক্রোঁর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬, ২০:১৮
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জি-৭ সম্মেলনে যোগ দিতে রাজি করাতে এক অভিনব ‘ডিনার ডিপ্লোম্যাসি’ বা নৈশভোজ কূটনীতির আশ্রয় নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ।
শুক্রবার (১০ এপ্রিল) রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী জুনে ফ্রান্সে অনুষ্ঠিতব্য জি-৭ সম্মেলনের পরদিন ট্রাম্পকে ভার্সাইয়ের ঐতিহাসিক অর্নেট প্রাসাদে এক জমকালো ব্যক্তিগত নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন মাক্রোঁ। তবে ইরান যুদ্ধ ও ন্যাটো ইস্যুতে জি-৭ সদস্য দেশগুলোর সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্প এই আমন্ত্রণে সাড়া দেবেন কি না, তা নিয়ে গভীর অনিশ্চয়তা দেখা দিয়েছে।
মাক্রোঁ ট্রাম্পের প্রতি এতটাই নমনীয় যে, ১৪ জুন ট্রাম্পের ৮০তম জন্মদিন উপলক্ষ্যে হোয়াইট হাউসের একটি বিশেষ ইভেন্টের সঙ্গে সামঞ্জস্য রাখতে জি-৭ সম্মেলনের পূর্বনির্ধারিত তারিখও পরিবর্তন করেছেন। আগামী ১৫ থেকে ১৭ জুন ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ শহরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। লক্ষ্যণীয় বিষয় হলো, ভার্সাই প্রাসাদের এই বিশেষ নৈশভোজে জি-৭ ভুক্ত অন্য কোনো দেশের নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি। মাক্রোঁ চাচ্ছেন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকীকে সামনে রেখে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যেতে।
তবে হোয়াইট হাউসের সূত্রগুলো বলছে, ট্রাম্প এখনো জি-৭ সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি।
আরও পড়ুন
- • সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা হারুন অর রশীদ আর নেই
- • চাকরির প্রলোভনে চট্টগ্রামে নিয়ে বিধবাকে গণধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
- • ফুটবল ইতিহাসের অজেয় জুটি: পেলে এবং মানে গারিঞ্চা
- • ৭২ ঘণ্টায় দেশজুড়ে বজ্রবৃষ্টির শঙ্কা
- • ‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা’, সমালোচনার পর মুখ খুললেন এমপি জেবা
- • গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল, জানালেন চিকিৎসকরা
- • বাইক দুর্ঘটনায় আহত জোভান
- • চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • যুক্তরাষ্ট্রের মিসৌরিতে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত
