আখাউড়া সীমান্তে ২ কোটি ৫৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ বিজিবির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৬, ১৫:৫২
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৫৯ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৪ এপ্রিল) বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধীনস্থ আখাউড়া বিওপির টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী দেবগ্রাম এলাকায় বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়।
রোববার (৫ এপ্রিল) বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল এস এম শরিফুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি জানান, শনিবার বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধীনস্থ আখাউড়া বিওপির টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী দেবগ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিজিবি টহলদল ২ হাজার ৭৬১ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দ করা শাড়ির আনুমানিক সিজারমূল্য ২ কোটি ৫৯ লাখ ৭৭ হাজার টাকা। জব্দ করা শাড়িগুলো যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক বর্তমান বিজিবি মহাপরিচালকের এই নির্দেশনা বাস্তবায়নে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে। এলক্ষ্যে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
আরও পড়ুন
- • গরমে ‘সুস্থতার দাওয়াই’ দিলেন মোদি, তালিকায় দেশীয় ঐতিহ্যবাহী পানীয়
- • ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ
- • ৬১ বছর বয়সী আমির খানের তৃতীয় বিয়ে
- • ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী
- • হাদি ইস্যুতে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে আইনি অভিযোগ
- • ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
- • বিশ্বকাপ সামনে, বিকল্প পরিকল্পনায় আর্জেন্টিনা দল গোছাচ্ছেন স্কালোনি
- • সামরিক চাপের পর সমঝোতার পথে যুক্তরাষ্ট্র, অবস্থান বদলায়নি ইরান
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
