০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৮:২৪

শিরোনাম
২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

ইরানের ওপর হামলা অবশ্যই বন্ধ করতে হবে : ইসরায়েলকে চীন

ইরানের ওপর হামলা অবশ্যই বন্ধ করতে হবে : ইসরায়েলকে চীন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৬, ২২:৩৩

ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সামরিক হামলার তীব্র বিরোধিতা করে অবিলম্বে এই সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে চীন।

মঙ্গলবার (৩ মার্চ) ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সারের সঙ্গে এক জরুরি ফোনালাপে এই আহ্বান জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ফোনালাপে ওয়াং ই স্পষ্টভাবে বলেছেন যে বলপ্রয়োগ করে কখনোই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। বরং এটি নতুন সংকটের জন্ম দেয় এবং দীর্ঘমেয়াদি গুরুতর পরিণতি ডেকে আনে। সামরিক শক্তির সার্থকতা যুদ্ধক্ষেত্রে নয়, বরং যুদ্ধ প্রতিরোধ করার মধ্যেই নিহিত বলে মন্তব্য করেন তিনি। বেইজিং বিশ্বাস করে, আন্তর্জাতিক ও আঞ্চলিক সব সমস্যা সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত।

শনিবার থেকে শুরু হওয়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষস্থানীয় চার ডজনের বেশি কর্মকর্তা নিহত হয়েছেন। রেড ক্রিসেন্টের তথ্যমতে, এখন পর্যন্ত দেশটিতে প্রাণ হারিয়েছেন প্রায় ৮০০ মানুষ। মঙ্গলবারও তেহরান, বৈরুত, মানামা ও দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে ভয়াবহ হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। এই সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক শেয়ার বাজারে বড় ধরনের ধস নেমেছে।

এর আগে সোমবার ইরান, ওমান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও কথা বলেন ওয়াং ই। তিনি উপসাগরীয় দেশগুলোকে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এছাড়া গত রোববার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও ইরান সংকট নিয়ে আলোচনা করেন তিনি। তবে হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে চীনের কোনো আলাপ হয়নি। পরিস্থিতি স্বাভাবিক করতে চীন গঠনমূলক ভূমিকা পালন অব্যাহত রাখবে বলে জানিয়েছে বেইজিং।

আরও পড়ুন