২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০০:০১

শিরোনাম
নিরাপত্তা চেয়ে পিয়ার করা জিডি তদন্তের নির্দেশ দিল আদালত ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার ঠাকুরগাঁও হাসপাতালকে ৬০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার নিজেকে বড় করো, বাংলাদেশও বড় হবে: প্রধানমন্ত্রী স্বাধীন গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের পাশে চান প্রধানমন্ত্রী শর্তসাপেক্ষে ফিরল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা ও আর্থিক অনুদান বাড়ালো সরকার আগামী সপ্তাহ থেকে কমবে গ্যাস সংকট, আশার কথা জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

ফেদেরারের রেকর্ড ভাঙলেন জোকোভিচ

ফেদেরারের রেকর্ড ভাঙলেন জোকোভিচ

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৪

ইউএস ওপেনে একে একে চতুর্থ রাউন্ড পার হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন তারকারা। সরাসরি সেটে জয় তুলে নিয়েছেন নোভাক জোকোভিচ, কার্লোস আলকারাজ এবং আরিনা সাবালেঙ্কা।

সোমবার ১ সেপ্টেম্বর সকালে জার্মান প্রতিপক্ষ ইয়ান-লেনার্ড স্ট্রুফের বিপক্ষে জোকোভিচের জয় হয়েছে ৬-৩ ৬-৩ ৬-২ গেমে। এদিনই রজার ফেদেরারের বড় একটি রেকর্ড ভেঙেছেন জোকোভিচ এবং নিজের ক্যারিয়ার রেকর্ডও নতুনভাবে গড়েছেন সার্বিয়ান মহাতারকা।

ইউএস ওপেনে কোয়ার্টার ফাইনালে ওঠার মাধ্যমে জোকোভিচ টেনিসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে এক বছরে চারটি গ্রান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে নাম লেখানোর রেকর্ড গড়েছেন। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন টেনিস কিংবদন্তি রজার ফেদেরার, যিনি ৩৪ বছর বয়সে এটি করেছিলেন।

জোকোভিচ আরও প্রথম খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারে নবমবারের মতো বছরে চারটি গ্রান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে উঠেছেন এবং ৬৪তম বারের মতো গ্রান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে খেলেছেন।

আরও পড়ুন