২৭ জুলাই ২০২৬, সোমবার, ১০:১২

শিরোনাম
মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ান প্রধানমন্ত্রী আগস্টের মধ্যে পে-স্কেল না হলে হরতাল কর্মসূচির হুঁশিয়ারি শুধু চাকরির পেছনে নয়, কৃষি উদ্যোক্তা হওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর চা শিল্পের বিকাশে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর থার্ড টার্মিনাল নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান বেবিচকের বর্তমানে দেশে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: মির্জা ফখরুল সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ২১:৪৯

ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন প্রহ্লাদ জোশী। তীব্র আন্দোলনের মুখে আজ শনিবার (২৫ জুলাই) ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী থেকে পদত্যাগ করেন। এর কয়েক ঘণ্টার মধ্যে নতুন করে প্রহ্লাদকে এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রেসিডেন্ট ধ্রুপুদি মুর্মু ধর্মেন্দ্রর পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং প্রহ্লাদের নতুন দায়িত্বকে অনুমোদন দিয়েছেন।

ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে দেওয়া বিবৃতিতে এ ব্যাপারে বলা হয়েছে, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শক্রমে ভারতের প্রেসিডেন্ট শ্রী ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এছাড়া প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে প্রেসিডেন্ট কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য শ্রী প্রহ্লাদ জোশীকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করেছেন।”

প্রহ্লাদ জোশী কর্ণাটকের একজন লোকসভা এমপি। তিনি নবায়নযোগ্য জ্বালানি এবং ভোক্তা, খাদ্য ও গণবণ্টন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন