হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ১৯:১৩
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শোক প্রকাশ এবং দেশটির নেতৃত্বের প্রতি সমবেদনা জানাতে দোহা সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুক্তরাষ্ট্রের হামলা ও উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যেই তিনি কাতারে গেলেন।
বুধবার (১৫ জুলাই) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে মেহের নিউজ এজেন্সি জানায়, সফরের মূল উদ্দেশ্য হলো কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক জানানো এবং দেশটির নেতৃত্বের কাছে ইরানের সমবেদনার বার্তা পৌঁছে দেওয়া।
এর আগে এক শোকবার্তায় আরাগচি গভীর দুঃখ ও শোকের সঙ্গে কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে সমবেদনা জানান।
তিনি কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, আল থানি রাজপরিবার এবং কাতারের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা ও দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি দীর্ঘদিন অসুস্থতা ও বার্ধক্যজনিত জটিলতায় ভোগার পর শনিবার মারা যান।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০৩
- • সাগর-রুনি হত্যার তদন্তে অবহেলা, প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল ১২৮ বার
- • প্রেমের টানে দেশে আসছেন বিদেশি তরুণ-তরুণী ভালোবাসা, নাকি প্রতারণার ফাঁদ?
- • ই-রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর, জুলাই-সেপ্টেম্বরে রিটার্ন দিলে মিলবে ৫% কর প্রণোদনা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • টানা বৃষ্টিতে সবজির বাজারে আগুন, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি
- • শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ
- • একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
