২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০০:৫২

শিরোনাম
রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম: মেসিকে নিয়ে পোস্ট পরীমনির জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক আয় দেশে আনতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ শুল্কছাড়েও কমেনি মসলার দাম, জিরা ছাড়া সব মসলাই চড়া গ্যাস সংকটে খিলক্ষেতে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ, বিক্ষোভে উত্তাল দিল্লি ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী

সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ০০:১২

বর্তমানে সরকারি চাকরিতে মোট ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আব্দুল বারী জানান, ফাঁকা থাকা ৪ লাখ ৬৮ হাজার ২২০টি শূন্য পদের মধ্যে প্রথম শ্রেণিতে (প্রথম-৯ম গ্রেড) শূন্য পদের সংখ্যা ৬৮ হাজার ৮৮৪টি, দ্বিতীয় শ্রেণিতে (১০-১২তম গ্রেড) ১ লাখ ২৯ হাজার ১৬৬টি, তৃতীয় শ্রেণিতে (১৩-১৬তম গ্রেড) ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি এবং চতুর্থ শ্রেণিতে (১৭-২০তম গ্রেড) ১ লাখ ১৫ হাজার ২৩৫টি পদ খালি রয়েছে। এর বাইরে অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক অন্যান্য ক্যাটাগরিতে আরও ৮ হাজার ১৩৬টি শূন্য পদ রয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, বিশালসংখ্যক এ শূন্য পদ পূরণের সরকার ইতোমধ্যে বিভিন্ন মেয়াদি কর্মপরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবে আগামী ৬ মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ হাজার ৮৭৯টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি ১ বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং ৫ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি শূন্য পদে নিয়োগ সম্পন্ন করা হবে।

তিনি বলেন, পরিকল্পনা বাস্তবায়নে ইতোমধ্যে সব মন্ত্রণালয় ও বিভাগে নিয়োগের সবশেষ অবস্থা এবং শূন্য পদে নিয়োগের তথ্য প্রেরণের জন্য চিঠি পাঠানো হয়েছে।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন