ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা: সমাজকল্যাণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:৫৮
ফ্যামিলি কার্ড বিতরণে কেউ দুর্নীতিতে জড়িয়ে পড়লে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সমাজকল্যাণ এবং শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ। তিনি জানান, আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান এই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় নিজ নির্বাচনি এলাকা দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, “ফ্যামিলি কার্ড বিতরণের পাইলটিং প্রকল্প উদ্বোধনকে কেন্দ্র করে কেউ দুর্নীতি কিংবা অপপ্রচার চালালে কোনো ছাড় দেওয়া হবে না। নীতিমালা অনুযায়ী কার্ড বিতরণের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”
দিনাজপুর-৬ আসনের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার রাস্তাঘাট, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়নের জন্য প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। খুব শীঘ্রই এসব উন্নয়নমূলক কাজ শুরু করা হবে।
এছাড়া হাসপাতালে রোগীদের সেবার মানোন্নয়ন নিশ্চিত করতে চিকিৎসকদের উপস্থিতি ও উন্নত মানের খাবার সরবরাহের বিষয়েও নির্দেশনা দেন তিনি। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় চার উপজেলার প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- • প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটির ভেতর মিলেছে ধারালো ব্লেড
- • চট্টগ্রামের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই: শিক্ষামন্ত্রী
- • রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- • সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ৩০ আগস্ট জমাদানের নির্দেশ
- • ২০ ফুট গভীর গর্তে মাটিচাপা শ্রমিকে জীবিত উদ্ধার
- • শিক্ষার্থীদের বিক্ষোভ ঠেকাতে মুম্বাই পুলিশের নতুন কৌশল
- • নতুন আরেকটি ভিডিও ভাইরাল- অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
