২৪ জুলাই ২০২৬, শুক্রবার, ১৫:১৬

শিরোনাম
রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন বিএনপির সম্ভাব্য সিনিয়র ৩ নেতা নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির পদত্যাগের প্রস্তুতি সম্পন্ন, স্পিকারের সময় পেলেই জমা দেওয়া হবে পদত্যাগপত্র কারখানা বন্ধ, জ্বলছে না চুলা, পাম্পে দীর্ঘ লাইন -গ্যাসের জন্য হাহাকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ শুক্রবারই পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে আজ দেশে ফিরছেন স্পিকার পদত্যাগের প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করেছে সফল বাস্তবায়নের উপর: অর্থমন্ত্রী

সোমবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

সোমবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:২১

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় জরুরি গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) ৫ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

আজ রবিবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, পশ্চিম যাত্রাবাড়ীর শহীদ ফারুখ সড়ক এবং রমজান ভাইয়ের গলি (নিজআর্ট) এলাকায় বিদ্যমান গ্যাস সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে পাইপলাইন প্রতিস্থাপনের কাজ চলবে। এর ফলে আগামীকাল সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা সংশ্লিষ্ট এলাকার সব শ্রেণির গ্রাহকপ্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

সাময়িক এই অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে। মেরামত কাজ শেষ হওয়ার পর দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন