২৬ জুন ২০২৬, শুক্রবার, ০০:০৬

শিরোনাম
আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী এক বছরে সেবা খাতে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের

শুধু বল নয়, প্রযুক্তির বিস্ময়! কেমন হলো বিশ্বকাপের নতুন বল 'ট্রাইওন্ডা'?

শুধু বল নয়, প্রযুক্তির বিস্ময়! কেমন হলো বিশ্বকাপের নতুন বল 'ট্রাইওন্ডা'?

প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৫, ০৪:৩৪

বিশ্বকাপ ফুটবলের বাকি আর মাত্র নয় মাস। এরই মধ্যে ২০২৬ সালের আসরকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে জল্পনা। ট্রফি কার হাতে উঠবে সেই আলোচনার পাশাপাশি প্রতিবারের মতো এবারও আগ্রহের কেন্দ্রে রয়েছে বিশ্বকাপের বল। সম্প্রতি সব অপেক্ষার অবসান ঘটিয়ে উন্মোচন করা হয়েছে মেক্সিকো, যুক্তরাষ্ট্র কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপের অফিশিয়াল বলট্রাইওন্ডা যা এর নকশা প্রযুক্তি দিয়ে ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।

ট্রাইওন্ডাশব্দটি মূলত দুটি শব্দের সমন্বয়ে গঠিত। স্প্যানিশ ভাষায়ট্রাইঅর্থ তিন এবংওন্ডাঅর্থ তরঙ্গ। অর্থাৎ, এর পুরো অর্থ দাঁড়ায়তিন তরঙ্গ নামটি নির্বাচনের মাধ্যমে বিশ্বকাপের তিন আয়োজক দেশযুক্তরাষ্ট্র, কানাডা মেক্সিকোকে বিশেষভাবে সম্মান জানানো হয়েছে। বলটির আকর্ষণীয় নকশায় তিন দেশের সংস্কৃতির প্রতিফলন ঘটেছে। এর কাঠামোতে নিখুঁতভাবে খোদাই করা গ্রাফিক্সে যুক্তরাষ্ট্রের তারকা, কানাডার ম্যাপল পাতা এবং মেক্সিকোর জাতীয় প্রতীক ঈগলের প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে। লাল, নীল, সবুজ সোনালি রঙের ব্যবহারে বলটি পেয়েছে এক রাজকীয় রূপ।

তবে ট্রাইওন্ডার মূল আকর্ষণ এর প্রযুক্তিগত উদ্ভাবন। বলটির ভেতরে স্থাপন করা হয়েছে একটি ৫০০ হার্জ সেন্সর চিপ, যা বলের প্রতিটি স্পর্শ, গতি এবং অতি সূক্ষ্ম নড়াচড়াও রেকর্ড করতে সক্ষম। এই তথ্য সরাসরি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) এবং ম্যাচ অফিশিয়ালদের কাছে পৌঁছে যাবে। ফলে মাঠের বিতর্কিত সিদ্ধান্তগুলো আরও নির্ভুলভাবে নেওয়া সম্ভব হবে। এছাড়া, বলের গায়ে খোদাই করা প্রতীকগুলো ভেজা মাঠেও খেলোয়াড়দের গ্রিপ পেতে সাহায্য করবে।

টানা ১৫ বারের মতো এবারও বিশ্বকাপের বল প্রস্তুত করেছে বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস। ফরাসি কিংবদন্তি সাবেক বিশ্বকাপজয়ী ফুটবলার জিনেদিন জিদান এই বলের প্রশংসায় পঞ্চমুখ। তার মতে, এবারের বলটি সবদিক থেকে নিখুঁত হয়েছে এবং এটি নিঃসন্দেহে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা আরও বাড়িয়ে দেবে। সব মিলিয়ে, ‘ট্রাইওন্ডা আত্মপ্রকাশ আসন্ন বিশ্বকাপ ঘিরে উত্তেজনাকে নতুন এক মাত্রা দিয়েছে।

আরও পড়ুন