দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন, ২০২৬, ১৫:৪৩
ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। বিষয়টি বাংলাদেশের জন্য বড় অগ্রগতি হলেও তাকে দেশে ফেরানোর প্রক্রিয়া এখনো জটিল ও দীর্ঘ হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, রেড নোটিশের মাধ্যমে কোনো ব্যক্তি শনাক্ত বা গ্রেফতার করা সম্ভব হলেও তাকে দেশে ফিরিয়ে আনা নির্ভর করে সংশ্লিষ্ট দেশের আইন, আদালতের সিদ্ধান্ত, প্রত্যর্পণ চুক্তি ও কূটনৈতিক প্রক্রিয়ার ওপর।
তাদের মতে, বেনজীর আহমেদের ক্ষেত্রে এখন মূল চ্যালেঞ্জ হলো প্রয়োজনীয় নথিপত্র দ্রুত ও সঠিকভাবে প্রস্তুত করে কূটনৈতিক চ্যানেলে পাঠানো। ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে সমন্বয় করে নথি গুছানোর কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম। তিনি বলেন, প্রস্তুত নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং ৩০ দিনের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ইন্টারপোলের রেড নোটিশ থাকলেও প্রত্যর্পণ বাধ্যতামূলক নয়। অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের আদালত, নাগরিকত্ব ও পাসপোর্ট-সংক্রান্ত জটিলতা বড় বাধা হয়ে দাঁড়ায়। এর আগেও কয়েকটি আলোচিত মামলায় পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
তবে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ মনে করেন, এই ক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। তার মতে, রেড নোটিশের ভিত্তিতে গ্রেফতারের ঘটনা প্রত্যর্পণের পথে ইতিবাচক ইঙ্গিত দেয়, তবে সময় লাগবে।
অন্যদিকে, সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পূর্ণাঙ্গ প্রত্যর্পণ চুক্তি না থাকলেও বিদ্যমান নিরাপত্তা সহযোগিতা ও আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব।
এদিকে, দুদকের অভিযোগে বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও পাসপোর্ট জালিয়াতিসহ একাধিক মামলা চলমান রয়েছে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও একাধিক মামলার তদন্ত চলছে বলে জানা গেছে।
কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া সফল হলে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা সংশ্লিষ্টদের।
প্রতিফলন/ রাশ
আরও পড়ুন
- • ছোট পর্দা থেকে বিশ্বজয়, শাহরুখের সাফল্যের ৩৪ বছর
- • হরমুজে জাহাজ চলাচল বাড়তেই কমল বিশ্ববাজারে তেলের দাম
- • ‘মাঠের বাইরেও অসাধারণ মানুষ’, মেসির জন্মদিনে নেইমারের আবেগঘন বার্তা
- • শহরে আসা শিক্ষকদের আবার গ্রামে ফিরতে হবে: শিক্ষামন্ত্রী
- • ভেনেজুয়েলার পর এবার চিলিতে ৫.৫ মাত্রার ভূমিকম্প
- • ট্রাইব্যুনালে নিজেই সাক্ষী জেরা করতে চাইলেন পলক
- • নোয়াখালীর হোটেলে অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪
- • কাশ্মীরে পুলিশ স্টেশনে হামলার অভিযোগ, সেনাবাহিনীর ৪০ সদস্যের বিরুদ্ধে মামলা
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • চাপের মুখে সমঝোতায় ট্রাম্প, কেন যুদ্ধবিরতির পথে হাঁটল যুক্তরাষ্ট্র?
