ই-বাস ও ট্রাক আমদানিতে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩ মে, ২০২৬, ২২:৫৭
পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা নিশ্চিতের লক্ষ্যে নতুন ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে বড় ধরনের শুল্ক-কর বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের মাধ্যমে আসন্ন ৩০ জুন পর্যন্ত কিছু শর্তসাপেক্ষে নামমাত্র কর পরিশোধ করে এসব যানবাহন আমদানি করা যাবে।
রোববার (০৩ মে) সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ষষ্ঠ বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, এইচএস কোড ৮৭.০২.৪০.০০-এর আওতায় ন্যূনতম ১৭ আসন বিশিষ্ট সম্পূর্ণ নতুন ইলেকট্রিক বাস আমদানির ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে।
এছাড়াও, শিক্ষার্থী পরিবহন ছাড়া অন্যান্য কাজে ব্যবহারের উদ্দেশ্যে আমদানিকৃত এসব বাসের ক্ষেত্রে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) বহাল রাখা হয়েছে। তবে ভ্যাট ছাড়া সকল প্রকার কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, আগাম কর ও অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে আমদানিকারকদের ওপর মোট করভার হবে মাত্র ১৫ শতাংশ।
বাসের পাশাপাশি, ৫ টন বা তার বেশি ধারণক্ষমতা সম্পন্ন নতুন ইলেকট্রিক ট্রাক আমদানির ক্ষেত্রেও একই ধরনের শুল্ক ছাড় ও সুবিধা প্রদানেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা যায়, দ্রুতই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।
ধারণা করা হচ্ছে, এই সিদ্ধান্তের ফলে দেশে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে এবং কার্বন নিঃসরণ হ্রাসে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে।
আরও পড়ুন
- • ছোট পর্দা থেকে বিশ্বজয়, শাহরুখের সাফল্যের ৩৪ বছর
- • হরমুজে জাহাজ চলাচল বাড়তেই কমল বিশ্ববাজারে তেলের দাম
- • ‘মাঠের বাইরেও অসাধারণ মানুষ’, মেসির জন্মদিনে নেইমারের আবেগঘন বার্তা
- • শহরে আসা শিক্ষকদের আবার গ্রামে ফিরতে হবে: শিক্ষামন্ত্রী
- • ভেনেজুয়েলার পর এবার চিলিতে ৫.৫ মাত্রার ভূমিকম্প
- • ট্রাইব্যুনালে নিজেই সাক্ষী জেরা করতে চাইলেন পলক
- • নোয়াখালীর হোটেলে অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪
- • কাশ্মীরে পুলিশ স্টেশনে হামলার অভিযোগ, সেনাবাহিনীর ৪০ সদস্যের বিরুদ্ধে মামলা
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • চাপের মুখে সমঝোতায় ট্রাম্প, কেন যুদ্ধবিরতির পথে হাঁটল যুক্তরাষ্ট্র?
