আল্লাহর প্রশংসা করে যা বললেন ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬, ০২:০১
ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের আলোচনা শুরু হওয়ার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দীর্ঘ এক পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তাঁর পোস্টে বলেছেন, ইরানের পুরোনো নেতারা আর আমাদের মাঝে নেই। আল্লাহর প্রতি প্রশংসা!
ট্রাম্প লিখেছেন, ফেক নিউজ মিডিয়াগুলো বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। যদিও শুরু থেকেই তাদের তেমন বিশ্বাসযোগ্যতা ছিল না। তাদের চরম ট্রাম্প ডিরেঞ্জমেন্ট সিনড্রোমের (টিডিএস) কারণে তারা বলতে ভালোবাসে যে ইরান ‘জিতছে’। অথচ বাস্তবে সবাই জানে, তারা হেরে যাচ্ছে, এবং বড় ব্যবধানে হারছে।
ট্রাম্প আরও লেখেন, ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে, বিমানবাহিনী নেই বললেই চলে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকার্যকর, রাডার ব্যবস্থা নিস্তেজ। তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির কারখানাগুলোর বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে, সঙ্গে ধ্বংস হয়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাদের দীর্ঘদিনের ‘নেতারা’ আর বেঁচে নেই– আল্লাহর প্রশংসা!
হরমুজ প্রণালির বিষয়ে ট্রাম্প লেখেন, এখন ইরানের হাতে একমাত্র যে বিষয়টি আছে, তা হলো– কোনো জাহাজ হয়তো তাদের পেতে রাখা সামুদ্রিক মাইনের সঙ্গে ধাক্কা খেতে পারে। যদিও তাদের ২৮টি মাইন ফেলার নৌযানও এখন সমুদ্রের তলদেশে পড়ে আছে। আমরা এখন হরমুজ প্রণালি পরিষ্কারের কাজ শুরু করেছি। বিশ্বের স্বার্থে আমরা সেসব মাইন অপসারণ শুরু করেছি। আমরা এখন চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, জার্মানি এবং আরও অনেক দেশসহ সারা বিশ্বের দেশগুলোর প্রতি সদয় হয়ে হরমুজ প্রণালি সচল করার প্রক্রিয়া শুরু করছি।
সবশেষে ট্রাম্প লেখেন, অবিশ্বাস্য হলেও সত্য, তারা নিজেরা এই কাজটি করার মতো সাহস বা ইচ্ছাশক্তি দেখাচ্ছে না। তবে খুবই লক্ষণীয়, বিভিন্ন দেশের খালি তেলবাহী জাহাজগুলো এখন যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছে তেল বোঝাই করার জন্য। এই বিষয়ে আপনাদের মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ!
আরও পড়ুন
- • ছোট পর্দা থেকে বিশ্বজয়, শাহরুখের সাফল্যের ৩৪ বছর
- • হরমুজে জাহাজ চলাচল বাড়তেই কমল বিশ্ববাজারে তেলের দাম
- • ‘মাঠের বাইরেও অসাধারণ মানুষ’, মেসির জন্মদিনে নেইমারের আবেগঘন বার্তা
- • শহরে আসা শিক্ষকদের আবার গ্রামে ফিরতে হবে: শিক্ষামন্ত্রী
- • ভেনেজুয়েলার পর এবার চিলিতে ৫.৫ মাত্রার ভূমিকম্প
- • ট্রাইব্যুনালে নিজেই সাক্ষী জেরা করতে চাইলেন পলক
- • নোয়াখালীর হোটেলে অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪
- • কাশ্মীরে পুলিশ স্টেশনে হামলার অভিযোগ, সেনাবাহিনীর ৪০ সদস্যের বিরুদ্ধে মামলা
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • চাপের মুখে সমঝোতায় ট্রাম্প, কেন যুদ্ধবিরতির পথে হাঁটল যুক্তরাষ্ট্র?
