চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টিতে ৭ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬, ২৩:২০
চাঁপাইনবাবগঞ্জে আঘাত হেনেছে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি। মঙ্গলবার (৭ এপ্রিল) হঠাৎ করেই বিকাল ৪টার পর থেকে হালকা বৃষ্টির সঙ্গে হালকা শিলা পড়তে শুরু করে। সোয়া ৪টা নাগাদ মাঝারি শিলাবৃষ্টি শুরু হয় যা ক্রমান্বয়ে কোথাও কোথাও মাঝারি বৃষ্টির সঙ্গে ভারি শিলাবৃষ্টিতে রূপ নেয়। কোনো কোনো স্থানে শিলা পড়ে সাদা চাদর হয়ে যায় মাটি।
বুধবার (৮ এপ্রিল) সকাল পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় জেলায় গড়ে ৯.৪ মি.মি বৃষ্টিপাত হয়েছে। এলাকাভেদে জেলার বিভিন্ন স্থানে প্রায় ১৫ থেকে প্রায় ২৫ মিনিট পর্যন্ত হালকা থেকে ভারী শিলা পড়েছে। শিলাবৃষ্টি পড়ে প্রাথমিকভাবে জেলার ৭ হাজার ১৩৯ হেক্টর জমির ফসল আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ।
এদিকে ব্যাপক শিলাবৃষ্টির পর জেলার প্রধান অর্থকরী ফসল আম এবং মাঠে শিষ ফুটতে থাকা বোরো-ইরি ধান এবং জমিতে থাকা অল্প পরিমানের গম, বুট, যব, মসুর, খেসারি, পান, সবজি, পেঁয়াজের মতো রবিশস্য নিয়ে ক্ষতির শঙ্কা করছেন কৃষকরা। তাঁদের দাবি, আমের ক্ষতি নিশ্চিত। শিলাবৃষ্টির সময়ই ঝরে গেছে প্রচুর আম গুঁটি। গাছের নিচে বিছিয়ে পড়ে গুঁটিগুলো। নেক গুঁটি ফেটে যায়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইয়াসিন আলী বলেন, ‘মাঠ থেকে পুরো খবর আসার পরই ক্ষয়ক্ষতির পরিমাণ ও করণীয় বলা যাবে। প্রাথমিক রিপোর্ট অনুযাযী ৫ হাজার ৪৫১ হেক্টর জমির আম ও ১ হাজার ৫৩৬ হেক্টর জমির ধান আক্রান্ত হয়েছে। ১৫২ হেক্টর জমির সব্জিসহ অন্য ফসল আক্রান্ত হয়েছে।’
তিনি জানান, জেলার পাঁচ উপজেলাতেই শিলাবৃষ্টি হয়েছে। বেশি হয়েছে শিবগঞ্জ এবং কম হয়েছে ভোলাহাট উপজেলায়। সদরের চরাঞ্চলে শিলাবৃষ্টি তেমন হয়নি। বিছিন্নভাবে বিভিন্ন এলাকায় কম-বেশি শিলা পড়ায় খুব বেশি ক্ষয়ক্ষতি হবে বলে প্রাথমিকভাবে মনে হয় না। তবে মাঠ থেকে রিপোর্ট এলে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে। তবে আমে কিছু ক্ষতি হতে পারে। যেসব গমে পানি পড়েছে সেগুলো বীজের জন্য রাখা যাবে না। তিনি আরো বলেন, বৃষ্টির পানি সব ফসলের জন্য উপকারী হবে।
সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বলেন, ‘আম ও ধানে দ্রুত ছত্রাকনাশক দিয়ে ক্ষতি কমানো যায়। তবে সব স্থানে এর প্রয়োজন নাও হতে পারে। আবার রোদ উঠে আবহাওয়া অনুকুলে থাকলে ক্ষতি কম হবে। এরপরও আমের ক্ষতি হবে বলে তিনি স্বীকার করেন।’
সদরের বিদিরপুর গ্রামের আমচাষী বিষু মিয়া বলেন, ‘এবার আমের গুঁটি মুকুলের তুলনায় অনেক কম। এর উপরে শিলাবৃষ্টিতে গুঁটি আমের বড় ক্ষতি হবে। কয়েকদিনে ঝরে যাবে বেশিরভাগ আঘাতপ্রাপ্ত আম। আমে দাগ হবে। ফলন কমবে। আমচাষিদের মনে ফলন নিয়ে শঙ্কা তৈরি করেছে এই শিলাপাত।’
সদরের রামকৃষ্টপুর গ্রামের আমচাষি মন্টু হাজী বলেন, ‘শিলা কোনো গাছপালা বা ফসলের জন্যই উপকারী নয়। বৃষ্টি আমের জন্য উপকারী তবে আমের গুঁটি ছোট থাকায় ক্ষতি কম হতে পারে। তবু চিন্তিত হয়ে পড়েছেন আম সংশ্লিষ্টরা।
সদরের গোহালবাড়ির ইরিচাষি আব্দুল মান্নান বলেন, ‘২৮ জাতের ধানের শীষ ফুটে গেছে। কিছু ধানে শীষ। এসব ধানের কম-বেশি ক্ষতি হতে পারে। তবে বৃষ্টি ধানের জন্য উপকার বয়ে আনবে।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলায় ৪৭ হাজার ৭৬৫ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। আম উৎপাদন এলাকা হলো ৩৭ হাজার ৪৮৭ হেক্টর। উৎপাদন লক্ষ্যমাত্রা ৪ লাখ ৫৮ হাজার ৯১২ টন। গম চাষ হয়েছে ৩১ হাজার ৭০ হেক্টর জমিতে, যার ৮০ শতাংশের বেশি কাটা-মাড়াই সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন
- • শহরে আসা শিক্ষকদের আবার গ্রামে ফিরতে হবে: শিক্ষামন্ত্রী
- • ভেনেজুয়েলার পর এবার চিলিতে ৫.৫ মাত্রার ভূমিকম্প
- • ট্রাইব্যুনালে নিজেই সাক্ষী জেরা করতে চাইলেন পলক
- • নোয়াখালীর হোটেলে অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪
- • কাশ্মীরে পুলিশ স্টেশনে হামলার অভিযোগ, সেনাবাহিনীর ৪০ সদস্যের বিরুদ্ধে মামলা
- • ভেনেজুয়েলার উদ্ধার অভিযানে নামছে স্পেন-নেদারল্যান্ডস
- • সারা দেশে ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
- • দেশের ১৭ অঞ্চলে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আভাস
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • চাপের মুখে সমঝোতায় ট্রাম্প, কেন যুদ্ধবিরতির পথে হাঁটল যুক্তরাষ্ট্র?
