মেজাজ হারিয়ে বিপাকে নেইমার, খেলতে পারবে না পরবর্তী ম্যাচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল, ২০২৬, ১৮:২২
ব্রাজিলিয়ান লিগে জয় পেলেও মিশ্র অভিজ্ঞতার রাত কাটিয়েছেন নেইমার জুনিয়র। সান্তোস ২-০ ব্যবধানে রেমোকে হারালেও হলুদ কার্ডের কারণে পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না এই তারকা ফরোয়ার্ড।
ম্যাচে সান্তোসের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নেইমার। তার পাস থেকেই প্রথমার্ধের ৪০ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন থাসিয়ানো। দ্বিতীয় গোলের ক্ষেত্রেও তার অবদান ছিল উল্লেখযোগ্য।
তবে ম্যাচের শেষদিকে ঘটে বিতর্কিত ঘটনা। ৮৬ মিনিটে মাঝমাঠে ফাউলের শিকার হওয়ার পর প্রতিক্রিয়া দেখালে তাকে হলুদ কার্ড দেখান রেফারি সাভিও সাম্পাইও।
লিগের নিয়ম অনুযায়ী, তিনটি হলুদ কার্ড জমা হলে পরবর্তী এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞা আসে। ফলে আসন্ন ম্যাচে নেইমারকে পাচ্ছে না সান্তোস।
ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন নেইমার। তার অভিযোগ, ম্যাচে বারবার ফাউলের শিকার হলেও উল্টো তাকেই শাস্তি দেওয়া হয়েছে। তিনি মনে করেন, সিদ্ধান্তটি অন্যায্য।
এছাড়া রেফারির আচরণ নিয়েও সমালোচনা করেন ব্রাজিলিয়ান এই তারকা। তার মতে, ম্যাচ পরিচালনায় খেলোয়াড়দের সঙ্গে যথাযথ যোগাযোগের অভাব রয়েছে।
৯ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৩তম স্থানে উঠে এসেছে সান্তোস। আগামী ম্যাচে ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে নেইমারকে ছাড়াই মাঠে নামতে হবে দলটিকে।
আরও পড়ুন
- • আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী
- • বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় এগিয়ে আর্জেন্টিনা, পিছিয়েছে ব্রাজিল
- • হিজবুল্লাহ নিরস্ত্র না হলে লেবানন ছাড়বে না ইসরায়েল
- • ছোট পর্দা থেকে বিশ্বজয়, শাহরুখের সাফল্যের ৩৪ বছর
- • হরমুজে জাহাজ চলাচল বাড়তেই কমল বিশ্ববাজারে তেলের দাম
- • ‘মাঠের বাইরেও অসাধারণ মানুষ’, মেসির জন্মদিনে নেইমারের আবেগঘন বার্তা
- • শহরে আসা শিক্ষকদের আবার গ্রামে ফিরতে হবে: শিক্ষামন্ত্রী
- • ভেনেজুয়েলার পর এবার চিলিতে ৫.৫ মাত্রার ভূমিকম্প
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • চাপের মুখে সমঝোতায় ট্রাম্প, কেন যুদ্ধবিরতির পথে হাঁটল যুক্তরাষ্ট্র?
