২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১২:২৯

শিরোনাম
রোববার শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর 'বাংলাদেশ স্যাটেলাইট-১' থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৪ কোটি টাকা বিদ্যুৎ বিভাগের ঘোষণা, ৯ ঘণ্টা বন্ধ থাকবে সরবরাহ জুলাইতেই মিলতে পারে মালয়েশিয়া শ্রমবাজারের সুখবর দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে শুরু প্রস্তুতি পেনশনের ভোগান্তি কমাতে ওপিটিএমএস চালু করছে সরকার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭

নির্মাণশৈলীর দৃষ্টিনন্দন আল-আমান বাহেলা মসজিদ

নির্মাণশৈলীর দৃষ্টিনন্দন আল-আমান বাহেলা মসজিদ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ এপ্রিল, ২০২৬, ১৬:৫৯

সাদা মার্বেলের ঝলমলে আভা, দৃষ্টিনন্দন গম্বুজ আর আকাশছোঁয়া মিনারের সমন্বয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে দাঁড়িয়ে আছে নির্মাণশৈলীর দৃষ্টিনন্দন আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ। আধুনিক স্থাপত্যশৈলী ও ইসলামিক নকশার মিশেলে নির্মিত এই মসজিদটি এখন শুধু ইবাদতের স্থান নয়, বরং স্থাপত্য সৌন্দর্যের এক অনন্য নিদর্শনে পরিণত হয়েছে।

দূর থেকে তাকালেই চোখে পড়ে সাদা মার্বেলে মোড়া বিশাল গম্বুজ এবং সুউচ্চ মিনারগুলো। সূর্যের আলো পড়লে পুরো মসজিদ যেন ঝলমল করে ওঠে। ভোরের কোমল আলো কিংবা বিকেলের শেষ রোদে মসজিদটির সৌন্দর্য আরও বেশি ফুটে ওঠে, যা দর্শনার্থীদের মনে আলাদা এক প্রশান্তির অনুভূতি তৈরি করে।

স্থানীয়রা জানায়, বেলকুচি উপজেলার একটি মনোরম পরিবেশে নির্মিত এই মসজিদটি এলাকার অন্যতম আকর্ষণীয় স্থাপনায় পরিণত হয়েছে। মসজিদটির সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন দূর-দূরান্তের মুসল্লি ও দর্শনার্থীরা। 

মসজিদটি সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের মুকন্দগাঁতী নামক স্থানে অবস্থিত। 

আরও পড়ুন