২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২০:৫৫

শিরোনাম
১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী এক বছরে সেবা খাতে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের রোববার শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

ঝিনাইদহে নসিমনচাপায় নিহত শিশু

ঝিনাইদহে নসিমনচাপায় নিহত শিশু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬, ১৮:২৯

ঝিনাইদহের কালীগঞ্জে ইঞ্জিনচালিত নসিমনের চাপায় মরিয়ম খাতুন (৫) নামের এক শিশু নিহত হয়েছে। 

রবিবার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভাটাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মরিয়ম ওই গ্রামের আব্দুল মান্নান শেখের ময়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পাওয়ার হওয়ার সময় দ্রুত গতির একটি ইঞ্জিনচালিত নসিমন গাড়ি মরিয়মকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন। তিনি জানান, শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন