চট্টগ্রামে ঈদের কেনাকাটা শেষে ফেরার পথে ট্রাকচাপায় নারী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬, ০০:৩১
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ঈদের বাজার শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় স্বপ্না বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।
বুধবার (১১ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার এনাম নাহার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বপ্না উপজেলার মগধরা ইউনিয়ন এর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি পূর্ব সন্দ্বীপ পাবলিক উচ্চ বিদ্যালয়-এর সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদর থেকে ঈদের কেনাকাটা শেষ করে শিক্ষক গোলাম মোস্তফা তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে গুপ্তছড়া-সন্দ্বীপ সড়ক এর এনাম নাহার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দু’জনই সড়কে ছিটকে পড়ে যান।
দুর্ঘটনায় স্বপ্না বেগম মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান এবং রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকেন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে স্বর্ণদ্বীপ হাসপাতাল এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জায়েদ নূর বলেন, ‘দুর্ঘটনার বিষয়ে তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থলে রয়েছেন।’
আরও পড়ুন
- • শহরে আসা শিক্ষকদের আবার গ্রামে ফিরতে হবে: শিক্ষামন্ত্রী
- • ভেনেজুয়েলার পর এবার চিলিতে ৫.৫ মাত্রার ভূমিকম্প
- • ট্রাইব্যুনালে নিজেই সাক্ষী জেরা করতে চাইলেন পলক
- • নোয়াখালীর হোটেলে অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪
- • কাশ্মীরে পুলিশ স্টেশনে হামলার অভিযোগ, সেনাবাহিনীর ৪০ সদস্যের বিরুদ্ধে মামলা
- • ভেনেজুয়েলার উদ্ধার অভিযানে নামছে স্পেন-নেদারল্যান্ডস
- • সারা দেশে ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
- • দেশের ১৭ অঞ্চলে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আভাস
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • চাপের মুখে সমঝোতায় ট্রাম্প, কেন যুদ্ধবিরতির পথে হাঁটল যুক্তরাষ্ট্র?
