২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৯:৪২

শিরোনাম
১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী এক বছরে সেবা খাতে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের রোববার শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

আর্মি এভিয়েশন উইংয়ের জন্য কিং এয়ার ৩৬০ইআর বিমান কিনতে টেন্ডার

আর্মি এভিয়েশন উইংয়ের জন্য কিং এয়ার ৩৬০ইআর বিমান কিনতে টেন্ডার

প্রতিফলন নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৬, ২০:৪৮

বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত আর্মি এভিয়েশন উইংয়ের সক্ষমতা বাড়াতে নতুন করে দুটি লাইট ইউটিলিটি এয়ারক্রাফট (লাইট ইউটিলিটি এয়ারক্রাফট) কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নির্মাতা প্রতিষ্ঠানের তৈরি কিং এয়ার ৩৬০ইআর মডেলের দুটি বিমান ক্রয়ের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন ডিরেক্টরেট জেনারেল অব ডিফেন্স পারচেজ (ডিজিডিপি) থেকে জারি করা এক টেন্ডার নোটিশে এ তথ্য জানানো হয়। টেন্ডার নোটিশ অনুযায়ী, বাংলাদেশ সেনাবাহিনীর জন্য নির্ধারিত এই ক্রয়ের আওতায় কিং এয়ার ৩৬০ইআর মডেলের দুটি ফিক্সড-উইং লাইট ইউটিলিটি এয়ারক্রাফট সংগ্রহ করা হবে।

টেন্ডার সূচি অনুযায়ী, আগ্রহী প্রতিষ্ঠানগুলো আগামী ৮ মার্চ ২০২৬ থেকে ২ এপ্রিল ২০২৬ পর্যন্ত দরপত্রের শিডিউল সংগ্রহ করতে পারবে। দরপত্র জমা দেওয়ার শেষ সময় ৫ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১১টা ২৫ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এবং একই দিন ১১টা ৩০ মিনিটে দরপত্র খোলা হবে।

টেন্ডার নোটিশে উল্লেখ করা হয়েছে, এই ক্রয় কার্যক্রম লোকাল ও ফরেন কারেন্সি—উভয় মাধ্যমেই সম্পন্ন করা হবে এবং দরপত্রটি ডাবল এনভেলপ পদ্ধতিতে জমা দিতে হবে।

সংশ্লিষ্টরা বলছেন, আধুনিক প্রযুক্তির কিং এয়ার ৩৬০ইআর বিমান আর্মি এভিয়েশন উইংয়ের নজরদারি, পরিবহন ও বিভিন্ন বিশেষ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। নতুন এই বিমান যুক্ত হলে বাংলাদেশ সেনাবাহিনীর আকাশপথে অপারেশনাল সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন