২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৮:২০

শিরোনাম
১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী এক বছরে সেবা খাতে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের রোববার শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

সেনাবাহিনীর জন্য ভিএইচএফ পোর্টেবল (ইইউ) সিস্টেম ক্রয়ের টেন্ডার জারি ডিজিডিপি এর

সেনাবাহিনীর জন্য ভিএইচএফ পোর্টেবল (ইইউ) সিস্টেম ক্রয়ের টেন্ডার জারি ডিজিডিপি এর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৬, ২২:৩২

আধুনিক যুদ্ধ পরিস্থিতি এবং প্রযুক্তিনির্ভর সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য VHF/UHF Portable Electronic Warfare (EW) System ক্রয়ের টেন্ডার জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন Directorate General Defence Purchase (DGDP)।

প্রকাশিত টেন্ডার বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ সেনাবাহিনীর জন্য VHF/UHF Portable EW System মোট ২টি ক্রয়ের পরিকল্পনা করা হয়েছে। এ লক্ষ্যে দেশি ও বিদেশি মুদ্রায় স্বীকৃত প্রস্তুতকারক, সরবরাহকারী এবং DGDP-তে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সিলগালা দরপত্র আহ্বান করা হয়েছে।

টেন্ডার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দরপত্রের সময়সূচি অনুযায়ী ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত দরপত্রের সিডিউল বিক্রি করা হবে। দরপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৫ মার্চ ২০২৬ সকাল ১১টা ২৫ মিনিট, এবং একই দিন ১১টা ৩০ মিনিটে উপস্থিত দরদাতাদের উপস্থিতিতে দরপত্র খোলা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দরপত্র সিডিউলের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫,০০০ টাকা, যা পরিশোধের মাধ্যমে অফিস সময়ের মধ্যে সংগ্রহ করা যাবে। সংশ্লিষ্ট দরপত্রের নম্বর 215.271.26 (1st Time)।

বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান বিশ্বে যুদ্ধক্ষেত্রে ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শত্রুপক্ষের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করা, সিগন্যাল জ্যামিং, তথ্য সংগ্রহ ও কৌশলগত নজরদারির মতো ক্ষেত্রে VHF ও UHF ভিত্তিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম গুরুত্বপূর্ণ অবদান রাখে।

এ প্রেক্ষাপটে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এ ধরনের আধুনিক প্রযুক্তি সংগ্রহের উদ্যোগকে সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন