২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২১:১০

শিরোনাম
১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী এক বছরে সেবা খাতে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের রোববার শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

কুয়েতে মিসাইল বিস্ফোরণে নিহত বাংলাদেশী

কুয়েতে মিসাইল বিস্ফোরণে নিহত বাংলাদেশী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৫ মার্চ, ২০২৬, ২৩:৫০

কুয়েতে মিসাইল বিস্ফোরণে চট্টগ্রামের সন্দ্বীপের এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ সময় আনুমানিক বিকেল ৩টার দিকে কুয়েতের জারা জালমি এলাকার মরু অঞ্চলে একটি মিসাইল বিস্ফোরণের ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত  হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহত ওই প্রবাসীর নাম জাহেদ হোসেন (৩০)। তিনি সন্দ্বীপ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিনের ছোট ছেলে। জাহেদ হোসেনের স্ত্রী ও দুই বছর বয়সী একটি প্রতিবন্ধী সন্তান রয়েছে।

স্বজনরা জানান, প্রায় ৪ বছর আগে উট চড়ানোর (ক্যামেল রাইডিং) ভিসায় কাজের উদ্দেশে জাহেদ কুয়েত যান। বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়েত থেকে এক আত্মীয় ফোন করে পরিবারের সদস্যদের তার মৃত্যুর খবর জানান। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এসময় তিনি স্বজনদের দাবির প্রতি সমর্থন জানিয়ে নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন।

আরও পড়ুন