২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২০:৫৮

শিরোনাম
১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী এক বছরে সেবা খাতে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের রোববার শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

ছিনতাইকারীর কবজি কেটে দিল বিক্ষুব্ধ জনতা

ছিনতাইকারীর কবজি কেটে দিল বিক্ষুব্ধ জনতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫ মার্চ, ২০২৬, ১২:১৯

টঙ্গীর সাতাইশ এলাকায় এক ছিনতাইকারীকে ধরে গণধোলাইয়ের পর হাতের কবজি কেটে পুলিশে দিয়েছে জনতা। 

গতকাল বুধবার (৪ মার্চ) রাতে টঙ্গীর গাজীপুরার সাতাইশ এলাকায় এই ঘটনা ঘটে। আটক ছিনতাইকারীর নাম মাইন উদ্দিন (৩২)। তিনি টঙ্গীর এরশাদনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে আটক ছিনতাইকারীসহ তিনজন ছিনতাইকারী রাস্তায় দাঁড়িয়ে ছিনতাই করছিল। এক পথচারীকে রক্তাক্ত করে তার সর্বস্ব ছিনতাই করার পর রক্তমাখা ভুক্তভোগী ছিনতাইকারীকে ঝাপটে ধরে। এসময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে একজন ছিনতাইকারীকে ধরে ফেলে ও বাকি দুইজন পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা গণধোলাইয়ের পর ছিনতাইকারীর হাতের কবজি কেটে ফেলে।

আর গুরুতর আহত ছিনতাইয়ের শিকার ভুক্তভোগীকে (নাম পরিচয় জানা যায়নি) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠায়। খবর পেয়ে পুলিশ এসে জনতার হাতে আটক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘জনতার হাতে আটক ছিনতাইকারী আমাদের হেফাজতে আছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ‘

আরও পড়ুন