২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২২:২২

শিরোনাম
১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী এক বছরে সেবা খাতে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের রোববার শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

শ্রীলংকায় জরুরি অবস্থা ঘোষণা

শ্রীলংকায় জরুরি অবস্থা ঘোষণা

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫, ১৫:৪৯

ঘূর্ণিঝড় 'দিতওয়া'-র প্রভাবে সৃষ্ট ভারী বৃষ্টিপাত ও বন্যায় শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে ১৩২ জনে পৌঁছানোয় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে সরকার। এই প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় শ্রীলঙ্কা আন্তর্জাতিক সহায়তার আহ্বানও জানিয়েছে। এই ঘটনায় আরও ১৭৬ জন নিখোঁজ রয়েছেন।

শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানিয়েছে, বৈরী আবহাওয়ার কারণে দেশজুড়ে ১৫ হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে এবং ৭৮ হাজার মানুষকে সরকার পরিচালিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। টানা এক সপ্তাহের প্রবল বর্ষণের পর উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে জরুরি আইন জারি করেছেন।

শনিবার (২৯ নভেম্বর) সামরিক বাহিনী অনুরাধাপুরা জেলায় টানা ২৪ ঘণ্টার অভিযানে হেলিকপ্টার ও নৌবাহিনীর নৌকা ব্যবহার করে এক জার্মান পর্যটকসহ ৬৯ জন বাসযাত্রীকে উদ্ধার করেছে।

শ্রীলঙ্কার সরকার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সহায়তার জন্য আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী বৈঠক করে পরিস্থিতি তুলে ধরেছেন এবং তাদের কাছে সহায়তা চেয়েছেন। 

আরও পড়ুন