২৭ জুন ২০২৬, শনিবার, ১৯:১৬

শিরোনাম
নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি সেন্ট্রাল আফ্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের ওপর আইইডি হামলা ইতিবাচক অর্জনের কৃতিত্ব বাংলাদেশের মানুষের: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই সব দেশের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা বিদেশি নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ৪৫ প্রধানমন্ত্রীর বিদেশ সফরের প্রশংসায় জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত

সংসদের প্রথম অধিবেশনের যে আটটি বিষয় সবচেয়ে আলোচিত

সংসদের প্রথম অধিবেশনের যে আটটি বিষয় সবচেয়ে আলোচিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১ মে, ২০২৬, ১৯:৫৫

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে। প্রায় দুই বছর আগে গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর অনুষ্ঠিত এই অধিবেশন ছিল ভিন্নধর্মী রাজনৈতিক প্রেক্ষাপটে গড়ে ওঠা একটি ঘটনা। এ কারণে সংসদের ভেতরের কার্যক্রমের পাশাপাশি বাইরেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।

রাষ্ট্রপতির ভাষণ, মুক্তিযুদ্ধ ও জুলাই সনদসহ বিভিন্ন ইস্যুতে সরকারি ও বিরোধী দলের মধ্যে তর্ক-বিতর্ক হয়েছে। একই সঙ্গে স্পিকার ও ডেপুটি স্পিকারের কিছু বক্তব্যও জনমনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার সমাপ্ত হওয়া এই অধিবেশনে যেমন আইন পাসের দিক থেকে নতুন রেকর্ড তৈরি হয়েছে, তেমনি ছিল তীব্র রাজনৈতিক বিতর্ক এবং আগাম রাজনীতির নানা ইঙ্গিত।

সংসদ সচিবালয়ের তথ্যে জানা যায়, ২৫ দিনের এই অধিবেশনে মোট ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করা হয়। এর মধ্যে ৯১টি বিল পাস হয় এবং শেষ দিনের দুটি বিলসহ মোট ৯৪টি বিল অনুমোদনের মধ্য দিয়ে অধিবেশন শেষ হয়।

প্রশ্নোত্তর পর্বেও সক্রিয়তা ছিল চোখে পড়ার মতো। বাসসের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ৯৩টি প্রশ্ন জমা পড়ে, যার মধ্যে তিনি ৩৫টির জবাব দেন।

এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের কাছে জমা পড়া ২,৫০৯টি প্রশ্নের মধ্যে ১,৭৭৮টির উত্তর দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই অধিবেশনে শুধু আইন প্রণয়ন নয়, সংসদের কার্যক্রমকে আরও গতিশীল করার একটি প্রচেষ্টা ছিল। বিশেষ করে স্পিকার ও ডেপুটি স্পিকারের ভূমিকা অনেকের কাছেই ইতিবাচক বলে প্রতীয়মান হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ শামসুল আলম বলেন, সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে মতবিরোধ থাকা স্বাভাবিক, তবে তা যেন ফলপ্রসূ হয়।

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদের মতে, এই অধিবেশন দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি ইতিবাচক সংকেত বহন করেছে।

আরও পড়ুন