প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে দুই বাচ্চার মা, পলাতক প্রেমিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৬, ১৯:২২
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন দুই সন্তানের জননী। প্রেমিকা অবস্থান নেওয়ায় প্রেমিক আশরাফ শেখ বাড়ি ছেড়ে পালিয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুই সন্তানের জননীর সঙ্গে কাশিয়ানী উপজেলার ব্যাসপুর দক্ষিণপাড়া গ্রামের হাবিব শেখের ছেলে আশরাফ শেখের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলছে। একপর্যায়ে আজ সকালে আশরাফের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করে ওই প্রেমিকা। পরে বাড়ি ছেড়ে পালিয়ে যায় প্রেমিক। এ ঘটনায় কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ওই নারী।
ভুক্তভোগী ওই নারী বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করেছে আশরাফ। দীর্ঘদিন ধরে বিয়ের কথা বললেও একপর্যায়ে সে আমার সঙ্গে নানা টালবাহানা শুরু করে। তাই বাধ্য হয়ে তার বাড়িতে অবস্থান নিতে হয়েছে।
তিনি আরো বলেন, আশরাফ আমার সব শেষ করে দিয়েছে। সে আমাকে বিয়ে না করলে আমি এমন কিছু করব যাতে সে আর কোনো মেয়ের সঙ্গে এমন জঘন্য কাজ করতে না পারে। সে যদি আমাকে বিয়ে না করে তাহলে আমি আত্মহত্যা করব। আমার সঙ্গে যা হয়েছে তার কঠিন শাস্তি দাবি করছি।
তবে প্রেমিক আশরাফ পালিয়ে যাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে আমরা কিছু জানি না। এখন পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
- • সংসদে ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব, নেপথ্যে কী?
- • ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪০০ ছাড়াল, নিখোঁজ ৫৫ হাজারের বেশি
- • অনলাইন ব্যবস্থায় দ্রুত নিষ্পত্তি হবে শিক্ষকদের অবসর ভাতার আবেদন: শিক্ষামন্ত্রী
- • বিবাহিত পুরুষের প্রেমে না জড়ানোর পরামর্শ প্রভার
- • মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে ‘নরক’ বানানোর হুঁশিয়ারি আইআরজিসির
- • পাঁচ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় গেলেন সেনাপ্রধান
- • রামপুরার মানবতাবিরোধী অপরাধ: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ তিনজনের মৃত্যুদণ্ড
- • বেসরকারি কলেজ-স্কুলে প্রশাসনিক দায়িত্বে আসছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
- • সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী
