গোপালগঞ্জে ছেলের ধাক্কায় প্রাণ হারালেন মা
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬, ০১:১০
গোপালগঞ্জে পারিবারিক কলহের জেরে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে মারা যাওয়ার অভিযোগ উঠেছে ৮৫ বছর বয়সের বৃদ্ধা রহিমা বেগমের। গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর অভিযুক্ত ছেলে নুরুল গাজী পালিয়ে গেছেন বলে জানা গেছে।
বুধবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে সদর উপজেলার আড়পাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রহিমা বেগম সম্প্রতি তার আপন ভাইকে এক কাঁঠা জমি দান কেরে দেন। এই জমি দান করাকে কেন্দ্র করে রহিমা বেগমের ছেলে নুরুল গাজীর সাথে তার মামা ও মামাতো ভাইদের সাথে বিরোধ সৃষ্টি হয়।
এই বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে আজ রাতে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বৃদ্ধা রহিমা বেগম ঝগড়া থামাতে এবং বিষয়টি মীমাংসা করতে এগিয়ে যান। কথা-কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত ছেলে নুরুল গাজী তার বৃদ্ধা মাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মাটিতে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
স্বজনরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক ডা. জিলানী জানান, ‘হাসপাতালে আনার পূর্বেই ওই নারীর মৃত্যু হয়েছে। আমরা বিষয়টি তাৎক্ষনিক পুলিশকে অবগত করি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ আরও স্পষ্টভাবে জানা যাবে বলে তিনি মন্তব্য করেন।’
গোপালগঞ্জ থানার অফিসার ইন চার্জ মো. আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমিজমা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে এমনটি ঘটেছে বলে তারা জেনেছেন। লাশের ময়না তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
আরও পড়ুন
- • বেসরকারি কলেজ-স্কুলে প্রশাসনিক দায়িত্বে আসছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা
- • আজ থেকে মিলবে ভারতের টুরিস্ট ভিসা, জেনে নিন আবেদন প্রক্রিয়া
- • দেশে কমছে গুরুতর অপরাধ, মাঠ প্রশাসনের সমন্বিত উদ্যোগে ইতিবাচক পরিবর্তন
- • শিল্পের পূর্ণ উৎপাদনে গ্যাস সংকট দূর করার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
- • আর্জেন্টিনার গণমাধ্যমে বাংলাদেশের উচ্ছ্বাস
- • দেশে আবারও বেড়েছে স্বর্ণের দাম
- • নকআউটে জমজমাট লড়াই, কে খেলবে কার বিপক্ষে
- • জর্ডানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
