মরা গরুর মাংস বিক্রি, ১০ মণ জব্দ ও জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ মার্চ, ২০২৬, ১১:৫২
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগে প্রায় ১০ মণ মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এ ছাড়া অভিযুক্ত মাংস বিক্রেতা আলী আকবর গাজীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে উপজেলার পৌর মার্কেটে অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ মাংসগুলো জব্দের নির্দেশ দেন। পরবর্তী সময় জব্দকৃত মাংসগুলো পৌর মার্কেটের পাশে পুঁতে রাখা হয়। এদিকে দীর্ঘদিন ধরে ওই বাজারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ রয়েছে। তবে প্রাণিসম্পদ বিভাগ, স্যানিটারি ইন্সপেক্টর এবং পৌরসভার তদারকি কর্মকর্তাদের উদাসীনতার কারণে কিছু অসাধু ব্যবসায়ী এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে মাংস ক্রেতারা মনে করছে।
নিয়ম অনুযায়ী, গরু বাজারে এনে প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে ফিটনেস সনদ নেওয়ার পর পৌরসভার তদারকি কর্মকর্তার উপস্থিতিতে জবাই করার কথা। কিন্তু অনেক সময় ব্যবসায়ীরা বাজারের বাইরে গরু জবাই করে মাংস এনে বিক্রি করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরো কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি এইচ এম মেহেদী হাসানাত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ বলেন, ‘আগামীতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
আরও পড়ুন
- • বেসরকারি কলেজ-স্কুলে প্রশাসনিক দায়িত্বে আসছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা
- • আজ থেকে মিলবে ভারতের টুরিস্ট ভিসা, জেনে নিন আবেদন প্রক্রিয়া
- • দেশে কমছে গুরুতর অপরাধ, মাঠ প্রশাসনের সমন্বিত উদ্যোগে ইতিবাচক পরিবর্তন
- • শিল্পের পূর্ণ উৎপাদনে গ্যাস সংকট দূর করার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
- • আর্জেন্টিনার গণমাধ্যমে বাংলাদেশের উচ্ছ্বাস
- • দেশে আবারও বেড়েছে স্বর্ণের দাম
- • নকআউটে জমজমাট লড়াই, কে খেলবে কার বিপক্ষে
- • জর্ডানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
