ক্ষতিপূরণ আদায়ে ছাড় দেবে না তেহরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬, ১৮:৫৮
দীর্ঘ প্রতীক্ষিত ও আলোচিত যুক্তরাষ্ট্র-ইরান সরাসরি শান্তি আলোচনা কোনো প্রকার চুক্তি ছাড়াই শেষ হয়েছে।
রোববার (১২ এপ্রিল) পাকিস্তানের ইসলামাবাদে শেষ দফার বৈঠক শেষে কোনো যুগান্তকারী সাফল্য ছাড়াই দুই দেশের প্রতিনিধি দল কেন্দ্র ত্যাগ করেন।
বৈঠক ব্যর্থ হওয়ার পর ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ এক কড়া বার্তায় জানিয়েছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থেকে শুরু করে ক্ষতিপূরণ আদায় পর্যন্ত নিজেদের অধিকার রক্ষায় তেহরান বিন্দুমাত্র ছাড় দেবে না।
পাকিস্তানের মধ্যস্থতায় গত কয়েকদিন ধরে চলা এই উচ্চপর্যায়ের বৈঠকে উভয় পক্ষ একাধিক খসড়া ও প্রস্তাব বিনিময় করলেও মূল পয়েন্টগুলোতে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালির তদারকি এবং যুদ্ধের ক্ষয়ক্ষতি বাবদ ক্ষতিপূরণ আদায়ের প্রশ্নে ইরান তাদের অনড় অবস্থান বজায় রেখেছে।
রেজা আরেফ তাঁর ভাষণে বলেন, “শক্তিশালী ইরানের প্রতি আমাদের অঙ্গীকার অটুট। আমরা কূটনৈতিক ও জাতীয় উভয় ক্ষেত্রেই প্রচেষ্টা অব্যাহত রাখব এবং জনগণের অধিকারের ব্যাপারে দৃঢ় অবস্থানে থাকব।”
আরও পড়ুন
- • চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতা স্মারক সই
- • যুক্তরাষ্ট্রকে নিজের মতো ব্যবহার করার দিন কি শেষ হচ্ছে ইসরাইলের?
- • নিউইয়র্কে একই পরিবারের ৬ জনের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশের নানা ধারণা
- • ১৯৯০ সালের পর বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণের সম্ভাবনা
- • ইরানের জন্য মার্কিন কৃষিপণ্য কেনার পরিকল্পনার কথা জানালেন ট্রাম্প
- • গবেষণা: দেশে প্রায় ৬১ লাখ মানুষ গাঁজাখোর
- • দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
- • সন্তান আছে, আত্মীয়স্বজনও আছে তবু নেই প্রকৃত সঙ্গ
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
