০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৯:১৫

শিরোনাম
২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

মুচলেকায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিম

মুচলেকায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬, ২০:১২

জাতীয় সংসদের চিফ হুইপকে নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার ও ব্ল্যাকমেইলের অভিযোগের মামলায় জামিন পেলেন সাবেক শিবির নেতা ও কন্টেন্ট ক্রিয়েটর এ এম হাসান নাসিম।

মঙ্গলবার (২১ এপ্রিল) জামিন পান তিনি।

গত শনিবার আসামি হাসান নাসিমকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উপপরিদর্শক মো. রায়হানুর রহমান। অন্যদিকে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম। পরে উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড নামঞ্জুর করেন আদালত।

রিমান্ড আবেদনে বলা হয়, গত শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন বনলতা আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে এ এম হাসান নাসিমকে (৩৫) গ্রেপ্তার করা হয়। ডিবির উপপরিদর্শক (এসআই) বিনয় কুমার রায়ের নেতৃত্বে একটি আভিযানিক দল তদন্তের ভিত্তিতে ওই অভিযান চালায়।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আইডি থেকে জাতীয় সংসদের চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিমূলক’ পোস্ট করা হয়। সেই সঙ্গে একই ফেসবুক আইডি থেকে বিভিন্ন সময়ে ‘বিভ্রান্তিমূলক তথ্য’ প্রকাশ ও প্রচার করা হয়। এমনকি চিফ হুইপের হোয়াটসঅ্যাপ নম্বরে বিভিন্ন স্ক্রিনশট পাঠিয়ে ‘ব্ল্যাকমেইলও’ করা হয়। এ ঘটনায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তি গুলশান থানায় সাইবার সুরক্ষা আইনে এই মামলা করেন।

আরও পড়ুন