০৫ জুন ২০২৬, শুক্রবার, ০২:০২

শিরোনাম
পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার

পারফেক্ট না হলেও অতীতের মানদণ্ডে অনেক ভালো নির্বাচন হয়েছে: সিইসি

পারফেক্ট না হলেও অতীতের মানদণ্ডে অনেক ভালো নির্বাচন হয়েছে: সিইসি

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:০৪

পারফেক্ট না হলেও অতীতের নির্বাচনের তুলনায় অনেক ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই দাবি করেন।

সিইসি বলেন, আমরা বলছি না যে, আমরা ‘পারফেক্ট’ নির্বাচন করেছি। তবে যেটুকু হয়েছে, তাতে আমার মনে হয় অতীতের নির্বাচনের ইতিহাসের তুলনায় যেকোনো মানদণ্ডে অত্যন্ত ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। তিনি বলেন, জাতিকে আমরা যে ওয়াদা দিয়েছিলাম, সেই ওয়াদা আমরা পরিপূর্ণ করতে পেরেছি বলে আমরা মনে করি। 

ভোটের ফল প্রদানে দেরি হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, যেহেতু সংসদ নির্বাচনের সঙ্গে একটা গণভোটও হয়েছে, সেহেতু ভোট গুণতে একটু সময় লাগছে। এর সঙ্গে পোস্টাল ব্যালটের বিষয়টাও আছে।

সিইসি বলেন, আমরা অত্যন্ত স্বচ্ছ থাকতে চাই। আমরা কোনো লুকোচুরিতে বিশ্বাস করি না। 

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকরা আমাদের 'থার্ড আই (তৃতীয় চোখ)'। তারা আমাদের সিসি ক্যামেরা। তাদের ক্যামেরা তলে আমরা সবকিছুর সমাধান করতে চাই। গণমাধ্যমের মাধ্যমে আমরা সারাদেশের মানুষকে দেখাতে চাই যে, আমাদের মধ্যে কোনো লুকোচুরি নেই। 

সর্বশেষ তিনি বলেন, আমরা সম্পূর্ণ স্বচ্ছভাবে একটা নির্বাচন দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আমাদের ফল ঘোষণার মধ্যেও ইতিমধ্যে অনেকে বলা শুরু করেছেন যে, 'দেখলাম প্রথম দুই ঘণ্টার মধ্যে আট শতাংশ, আবার দুই ঘণ্টা পরে তা ২০ থেকে ২৫ শতাংশ কীভাবে হলো?' অতীতেও এটা ছিলো। তখন তো সন্দেহজনক অনেক কাজ হয়েছে। এখন এই প্রশ্ন কেউ করবেন না। আমাদের সাড়ে ৪২ হাজার কেন্দ্রের মধ্যে যে কয়টার পাচ্ছি, সেগুলো মোটামুটিভাবে যোগ-টোগ করে রেজাল্ট দিচ্ছি। এজন্য যত রেজাল্ট আসতে থাকবে, হেরফের হবেই। এখানে অন্য কোনো কারসাজি নেই। এটা সম্পূর্ণ হিসাবের ব্যাপার। এটা হিসাব করে রিটার্নিং অফিসারের স্বাক্ষরিত যে ফল আমরা পাবো, সেটাই আমরা ঘোষণা করবো।

আরও পড়ুন