২২ জুলাই ২০২৬, বুধবার, ১৯:৩৩

শিরোনাম
ইউপি নির্বাচন কবে? জানালেন মির্জা ফখরুল ইউপি নির্বাচন কবে? জানালেন মির্জা ফখরুল বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ চায় সরকার দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আইবিসিসিআইয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আইবিসিসিআইয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬, ২১:৪৩

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই)-এর নবনিযুক্ত পরিচালকদের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। হাইকমিশনার ভারত ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিকে সুদৃঢ় করার ক্ষেত্রে আইবিসিসিআইয়ের ভূমিকার প্রশংসা করেন। 

সোমবার (২০ এপ্রিল) ভারতীয় হাইক‌মিশন এক বার্তায় এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

তিনি এই দুই দেশের ভৌগোলিক নৈকট্যকে বাস্তব অর্থনৈতিক সুযোগে রূপান্তরিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং বাণিজ্যিক সম্পর্ককে বৃহত্তর অর্থনৈতিক অংশীদারি, বিনিয়োগ ও ভ্যালু চেইন ইন্টিগ্রেশনে রূপান্তরিত করে একটি ভবিষ্যৎমুখী অর্থনৈতিক সম্পৃক্ততা গড়ে তোলার জন্য আইবিসিসিআইয়ের প্রতি আহ্বান জানান।

হাইকমিশনার তাৎপর্য সহকারে উল্লেখ করেন, এই অঞ্চলের দুটি বৃহত্তম অর্থনীতি ও সংযুক্তি বিনির্মাণের ওপর গুরুত্বারোপকারী ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত ও বাংলাদেশ আঞ্চলিক অর্থনৈতিক একীকরণে নেতৃত্ব প্রদান করা এবং স্থিতিশীল ও ভবিষ্যৎ-উপযোগী সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার ক্ষেত্রে অনন্য অবস্থানে রয়েছে।

হাইকমিশনার আইবিসিসিআই প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পৃক্ততার সাম্প্রতিক অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন, যার মধ্যে ভারতীয় রুপিতে বাণিজ্য নিষ্পত্তির জন্য নবপ্রবর্তিত প্রক্রিয়া এবং অধিকতর দক্ষ আন্তঃসীমান্ত বাণিজ্য সহজতর করার ক্ষেত্রে প্রধান স্থল শুল্ক বন্দরগুলোতে চলমান অবকাঠামোগত উন্নয়ন অন্তর্ভুক্ত রয়েছে।

হাইক‌মিশন বল‌ছে, এই সভায় সহযোগিতার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন এবং ভারত-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিকে পরবর্তী স্তরে উন্নীত করার লক্ষ্যে যৌথ অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করা হয়।

প্রসঙ্গত, আইবিসিসিআই হলো ৫০০টিরও বেশি কম্পানি নিয়ে গঠিত একটি প্ল্যাটফর্ম, যা ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও ব্যাবসায়িক সহযোগিতাকে উন্নীত করে।

আরও পড়ুন