আলোচিত জয় হত্যা মামলার আসামি বেকু হাসান গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ২০:১০
মুন্সীগঞ্জের গজারিয়ায় চাঞ্চল্যকর জহিরুল ইসলাম জয় (২৬) হত্যা মামলার প্রধান আসামি বেকু হাসানকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শনিবার (২৮ মার্চ) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নানাখী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার নাঈম উল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে বেকু হাসানকে গ্রেপ্তার করা হয়। তিনি গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামের বাসিন্দা।
মামলা ও স্থানীয় সূত্র জানায়, গত বছরের ২৬ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে চৌদ্দকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পূর্ববিরোধের জেরে বেকু হাসানের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে জয়কে কুপিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত জয়ের বোন বাদী হয়ে গজারিয়া থানায় একটি হত্যা মামলা করেন।
র্যাব জানায়, ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে নজরদারি বাড়ানো হয়। গ্রেপ্তারের পর বেকু হাসানকে গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন
- • গরমে ‘সুস্থতার দাওয়াই’ দিলেন মোদি, তালিকায় দেশীয় ঐতিহ্যবাহী পানীয়
- • ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ
- • ৬১ বছর বয়সী আমির খানের তৃতীয় বিয়ে
- • ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী
- • হাদি ইস্যুতে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে আইনি অভিযোগ
- • ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
- • বিশ্বকাপ সামনে, বিকল্প পরিকল্পনায় আর্জেন্টিনা দল গোছাচ্ছেন স্কালোনি
- • সামরিক চাপের পর সমঝোতার পথে যুক্তরাষ্ট্র, অবস্থান বদলায়নি ইরান
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
