২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:৩৮

শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা

ছয় মাসে ৫৫৫৮ মামলা নিষ্পত্তি, সাজা ২৭৭১ জনের

ছয় মাসে ৫৫৫৮ মামলা নিষ্পত্তি, সাজা ২৭৭১ জনের

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:১০

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে মোট ৫,৫৫৮টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এ সময়ে গ্রেফতার হওয়া ১১,৩২৩ জনের মধ্যে ২,৭৭১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে ডিএমপির আইন কর্মকর্তা (অতিরিক্ত জেলা জজ) মোহাম্মদ আতাউল হক এ তথ্য জানান।

তিনি বলেন, ডিএমপির বিভিন্ন বিভাগ থেকে গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির আওতায় সংক্ষিপ্ত বিচার আদালতে মামলা রুজু করা হয়, যা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হয়।

বিভাগভিত্তিক সংক্ষিপ্ত চিত্র:

  • মতিঝিল: ৭৬৮ গ্রেফতার, ৩৭৮ মামলা, ১.৩৫ লাখ টাকা জরিমানা, ৩৫৬ জনের সাজা

  • ওয়ারী: ৯৬৪ গ্রেফতার, ৫১৮ মামলা, ১.৫৯ লাখ জরিমানা, ৩২৬ জনের সাজা

  • তেজগাঁও: ১,৬৭৫ গ্রেফতার, ৭২৫ মামলা, ৪.৩৮ লাখ জরিমানা

  • গুলশান: ১,৩৪৪ গ্রেফতার, ৭৪০ মামলা, ২.০৯ লাখ জরিমানা, ৯ জনের সাজা

  • লালবাগ: ৮৭৫ গ্রেফতার, ৫০৫ মামলা, ২.৮৯ লাখ জরিমানা, ৪০৭ জনের সাজা

  • মিরপুর: ২,৭৬২ গ্রেফতার, ১,২৬৭ মামলা, ১১.১৮ লাখ জরিমানা, ৪৫৭ জনের সাজা

  • উত্তরা: ১,৮৯৭ গ্রেফতার, ৮৮৮ মামলা, ৮.১৬ লাখ জরিমানা, ৮১৩ জনের সাজা

  • রমনা: ১,০৩৮ গ্রেফতার, ৫৩৭ মামলা, ৩.৩৮ লাখ জরিমানা, ২৭৬ জনের সাজা

আইন কর্মকর্তা জানান, গুরুতর নয় এমন অপরাধ এবং লঘু শাস্তিযোগ্য অপরাধসমূহ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সংক্ষিপ্ত বিচার আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরও পড়ুন