০৪ জুলাই ২০২৬, শনিবার, ২১:৪৮

শিরোনাম
ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি স্পিকা‌র হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ৬টি নতুন নির্দেশনা অন্যায়কারীর বিচার হবে, অবিচার নয়: প্রধানমন্ত্রী বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে নতুন নির্বাহী পরিচালক নিয়োগ ৯০ দিনের মজুতের লক্ষ্যে প্রায় ৫ লাখ টন জ্বালানি তেল আমদানি করবে সরকার

ডাকসু নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

ডাকসু নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:২৮

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে ডাকসু নির্বাচন-২০২৫ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সর্বাত্মক সহযোগিতার জন্য ডিএমপি প্রস্তুত রয়েছে। কেউ যদি নির্বাচনকে বিশৃঙ্খল করার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সরকারের সব সংস্থার সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই মিলে কাজ করলেই নিরাপদ ও নিরবচ্ছিন্ন নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।

সভায় নির্বাচনের সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ। এরপর বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন এবং মতামত তুলে ধরেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, ডাকসু নির্বাচন কমিশনের প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ফায়ার সার্ভিস, পুলিশের বিশেষায়িত ইউনিটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন