নারায়ণগঞ্জে ‘আগেভাগে ভোট’ ভিডিওর সত্যতা পায়নি ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০০:২১
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধনকুণ্ডা স্কুল কেন্দ্রে জামায়াত আগেভাগে ভোট দিচ্ছে—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন। সিদ্ধিরগঞ্জের সহকারী রিটার্নিং অফিসার শাহিনা ইসলাম চৌধুরী জানিয়েছেন, ঘটনার সত্যতা পাওয়া যায়নি এবং ভিডিওটি বিভ্রান্তিকর।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রিজাইডিং অফিসার মো. বশিরুল হক ভূঁইয়ার বিরুদ্ধে ব্যালট পেপার প্রস্তুতির অভিযোগ তুলে বিএনপির নেতাকর্মীরা কেন্দ্রে প্রবেশ করলে বাকবিতণ্ডা হয়। সেই সময়ের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
সহকারী রিটার্নিং অফিসার শাহিনা ইসলাম চৌধুরী বলেন, "কর্মকর্তারা নির্বাচনের কাগজপত্র গোছানোর কাজ করছিলেন। প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো প্রমাণ মেলেনি। তালিকা অনুযায়ী ব্যালট মেলানোর কাজ চলছিল, সেখানে কোনো দলীয় আলোচনা বা অনৈতিক কাজ হয়নি।"
তিনি আরও জানান, প্রিজাইডিং কর্মকর্তার রাজনৈতিক সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং তিনি পূর্বের মতোই দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন
- • হামের উপসর্গে ১৫ দিনের ব্যবধানে যমজ দুই শিশুর মৃত্যু
- • শুক্রবার থেকে বাড়বে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
- • কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ঝিনাইদহে শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনিতে ধর্ষক নিহত
- • ইসরায়েলি হামলায় লেবাননে দুই বাংলাদেশি আহত
- • ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল
- • চেলসি কিংবদন্তি ববি ট্যাম্বলিংয় আর নেই
- • বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
